AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan 84th birthday: শ্বশুরের জন্মদিনে ঐশ্বর্যর বিশেষ বার্তা! বিগ বি-র ৮৪তম জন্মদিন ঘিরে দিনভর কী কী ঘটল?

Aishwarya Rai Bachchan: রবিবার ৮৪ বছরে পা দিলেন বিগ বি। দিনভর শুভেচ্ছার মাঝে নেটপাড়ায় মন জিতে নিল বৌমা ঐশ্বর্য রাই বচ্চনের পোস্ট করা দাদু-নাতনির একটি অদেখা মিষ্টি ছবি। কেমন কাটল অমিতাভের এই বিশেষ দিন? কী বলেছেন ঐশ্বর্য।

Amitabh Bachchan 84th birthday: শ্বশুরের জন্মদিনে ঐশ্বর্যর বিশেষ বার্তা! বিগ বি-র ৮৪তম জন্মদিন ঘিরে দিনভর কী কী ঘটল?
কী কী ঘটল সারাদিন?
| Updated on: Oct 12, 2026 | 8:44 AM
Share

রবিবার ৮৪ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আর এই বিশেষ দিনটি ঘিরে সকাল থেকেই গোটা দেশে ছিল সাজসাজ রব। বলিউডের চেনা তারকা থেকে শুরু করে ভক্তরা, সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের প্রিয় ‘শাহেনশা’-কে। তবে এত আনন্দ আর শুভেচ্ছাবার্তার মাঝেও নেটাগরিকদের নজর কিন্তু আটকে গেল একটা বিশেষ জায়গায়! আর সেটি হল খোদ অমিতাভ-বৌমা ঐশ্বর্য রাই বচ্চনের ইনস্টাগ্রাম পোস্ট।

রবিবার সমাজমাধ্যমে একটি ভারী মিষ্টি ছবি ভাগ করে নেন ঐশ্বর্য। সেই অদেখা ছবিতে দেখা যাচ্ছে, দাদুকে দু’হাতে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে নাতনি আরাধ্যা বচ্চন। অমিতাভের পরনে একটি বড় মাপের ঢিলেঢালা জ্যাকেট, মাথায় শীতের টুপি। দাদু আর নাতনির এই সুন্দর মুহূর্তটি এর আগে কেউ কখনও দেখেননি। ছবিটি পোস্ট করে ঐশ্বর্য আদরমাখা ক্যাপশনে লেখেন, “শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ সব সময় সঙ্গে থাকুক।”

শুধু তো সমাজমাধ্যম নয়, আসল উদযাপন চলছিল অমিতাভের মুম্বইয়ের বাড়ি ‘জলসা’-র ঠিক বাইরে। প্রতি বছরের মতো এবারও তিনি বাড়ির বাইরে এসে অপেক্ষারত ভক্তদের দেখা দেন। পরনে ছিল লাল কুর্তা আর মানানসই শাল। ভক্তরা তাঁকে ভালোবেসে একটি বিশাল বড় মালা উপহার দেন। জনতার উল্লাসের মাঝে হাসিমুখে হাত নাড়তে দেখা যায় বিগ বি-কে। সাধারণ মানুষের পাশাপাশি সঞ্জয় দত্ত, চিরঞ্জীবী, প্রভাস, অনুপম খের, অজয় দেবগণ, কাজল, ফারহা খান এবং শত্রুঘ্ন সিনহার মতো তারকারাও সমাজমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

জন্মদিনের এই উৎসবের আঁচ গিয়ে পড়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সেটেও। সেখানে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ছেলে অভিষেক বচ্চন। বাবা আর ছেলের সেই স্নেহের আলিঙ্গন টিভির পর্দায় দর্শকদের মন ছুঁয়ে যায়। ওই বিশেষ পর্বে আরও উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত, আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খান।

বর্তমানে ‘কেবিসি ১৮’-এর শুটিং নিয়ে অমিতাভ এতটাই ব্যস্ত যে, তাঁর ঠিকমতো ঘুমনোর সময়টুকুও জুটছে না বলে জানিয়েছেন। তবে এর মাঝেই দর্শকদের জন্য রয়েছে বড় খবর। তিনি ফের ‘অশ্বত্থামা’ হয়ে ফিরছেন নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির পরের পর্বে। নির্মাতারা জানিয়ে দিয়েছেন, এই নতুন পর্বে প্রভাস এবং কমল হাসন থাকলেও, প্রথম পর্বের নায়িকা দীপিকা পাডুকোন আর থাকছেন না।

Follow Us