AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন্মদিনে কেন কেক কাটেন না অজয় দেবগণ?

জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন অজয়। এত বছর ধরে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন তাঁদের।

জন্মদিনে কেন কেক কাটেন না অজয় দেবগণ?
অজয় দেবগণ।
| Updated on: Apr 02, 2021 | 4:46 PM
Share

৫২ ছুঁলেন তিনি। আজ বার্থডে বয় অজয় দেবগণ (Ajay Devgn)। ২২ বছর বয়সে ‘ফুল অউর কাঁটে’ ছবিতে অভিনেতা (Actor) হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ৩০ বছর পরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একটি প্রতিষ্ঠানের মতো। এই মুহূর্তে অজয়ের হাতে তিনটি ছবি। ‘ময়দান’, ‘সূর্যবংশী’, ‘আর আর আর’। ফলে ২০২১ অজয়ের কাছে নিঃসন্দেহে অত্যন্ত স্পেশ্যাল একটি বছর। কিন্তু জন্মদিন নিয়ে তাঁর আলাদা কোনও উত্তেজনা নেই।

অজয় এক সাক্ষাৎকারে বলেন, “আমি বরাবরই প্রাইভেট পার্সন। জন্মদিন কেকও কাটি না। অফিসে বা শুটিংয়ে কেক কাটা হয়। আর বাড়িতে আমি আমার সন্তানদের বা ভাগ্নি, ভাইঝিদের দিয়ে কেক কাটাই। তবে কাজল আর মা বাড়িতে আত্মীয়দের ডাকবে। ছোট্ট সেলিব্রেশন হবে। করোনা পরিস্থিতিতে এমনিতে অনেক বাধা নিষেধ রয়েছে।”

আরও পড়ুন, আসছে ‘পবিত্র রিস্তা ২’, অঙ্কিতার সঙ্গে সুশান্তের বদলে এ বার কে?

জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন অজয়। এত বছর ধরে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন তাঁদের। ১০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিছু ছবি মনে রাখার মতো। কিছু হয়তো নয়। কিন্তু অজয়ের দাবি, প্রতিটি ছবি থেকেই তিনি কিছু না কিছু শিখেছেন। যা তাঁকে আরও এগিয়ে যেতে সাহায্য করেছে।

জন্মদিন নিয়ে আলাদা উত্তেজনা না থাকলেও একটা ইচ্ছে রয়েছে অজয়ের। এই বিশেষ দিনে বাবা (বীরু দেবগণ) পাশে থাকলে ভাল লাগল তাঁর। “আসলে প্রতিদিনই বাবা পাশে থাকুক, এটা আমি চাই”, বললেন তিনি। বাবার প্রয়াণের পর অনেকটা একা হয়ে গিয়েছেন অজয়। জন্মদিনেও বাবাকে মিস করছেন অভিনেতা।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত