AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসছে ‘পবিত্র রিস্তা ২’, অঙ্কিতার সঙ্গে সুশান্তের বদলে এ বার কে?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, একতা কাপুর ‘পবিত্র রিস্তা ২’ করার পরিকল্পনা করছেন। অঙ্কিতাকে দেখা যাবে ‘অর্চনা’র ভূমিকায়।

আসছে ‘পবিত্র রিস্তা ২’, অঙ্কিতার সঙ্গে সুশান্তের বদলে এ বার কে?
‘পবিত্র রিস্তা’য় অঙ্কিতা এবং সুশান্ত।
| Updated on: Apr 02, 2021 | 4:10 PM
Share

‘পবিত্র রিস্তা’। আপনি হিন্দি টেলিভিশনের নিয়মিত দর্শক হলে এক সময়ের এই জনপ্রিয় ধারাবাহিকের কথা নিশ্চয়ই মনে করতে পারবেন। আর যদি সে সময় ধারাবাহিক নাও দেখে থাকেন, তাহলেও এই ধারাবাহিকটি অন্য ধারাবাহিকের থেকে আলাদা। কারণ এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। তাঁর সঙ্গে অঙ্কিতা লোখান্ডের (ankita lokhande) জুটি এই ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়। ফিরতে চলেছে ‘পবিত্র রিস্তা ২’।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, একতা কাপুর ‘পবিত্র রিস্তা ২’ করার পরিকল্পনা করছেন। অঙ্কিতাকে দেখা যাবে ‘অর্চনা’র ভূমিকায়। প্রি-প্রোডাকশনের কাজ নাকি শুরু হয়ে গিয়েছে। কিন্তু সুশান্তের জায়গায় কাকে কাস্ট করা হবে? সুশান্তের চরিত্রের নাম ছিল ‘মানব’। শোনা যাচ্ছে, মানবের ভূমিকায় একেবারে নতুন কাউকে লঞ্চ করতে পারেন একতা।

আরও পড়ুন, রেজিস্ট্রির পর কাজে ফিরলেন প্রমিতা, কোন চরিত্রে জানেন?

২০০৯-এ শুরু হয়েছিল ‘পবিত্র রিস্তা’। প্রথম দিকে ‘মানব’-এর চরিত্রে সুশান্ত অভিনয় করলেও পরে এই চরিত্রে দেখা যায় হিতেন তেজয়ানিকে। শোনা যাচ্ছে, দ্বিতীয় সিজনে হিতেনকে আর কাস্ট করবেন না একতা। সুশান্ত, একতা ছাড়াও ঊষা নাদকারনি, সবিতা প্রভুনি, প্রিয়া মারাথে, পঙ্কজ বিষ্ণু, ঋত্বিক ধানজানি, আশা নেগির মতো শিল্পীরা অভিনয় করেছিলেন এই ধারাবাহিকে। ২০১৪-র ২৫ অক্টোবর এই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হয়।

যদিও দ্বিতীয় সিজন নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। কিন্তু দর্শক মহলে মানব চরিত্র নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। কে অভিনয় করবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে। এই ধারাবাহিক ফের শুরু হলে, নতুন করে সকলেই মিস করবেন সুশান্তকে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত