AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Controversy: ‘হিন্দু ধর্মের অপমান’, শিবলিঙ্গ নিয়ে কী এমন ভুল করে বসলেন অক্ষয়?

Akshay Kumar: ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। উঠেছে অভিযোগ। সম্প্রতি অক্ষয় কুমারের আগামী ছবি ‘কনাপ্পা’র ‘মহাকাল চলো’ গানটি প্রকাশ্যে এসেছে। সেই গানের দৃশ্য নিয়েই জলঘোলা হচ্ছে সর্বত্র। যা দেখা মাত্রই আপত্তি তুলেছেন পুরোহিত অ্যাসোসিয়েশন।

Controversy: 'হিন্দু ধর্মের অপমান', শিবলিঙ্গ নিয়ে কী এমন ভুল করে বসলেন অক্ষয়?
| Updated on: Feb 27, 2025 | 7:59 PM
Share

শিবরাত্রী তিথিতেই বিতর্কে নাম জড়ালো অভিনেতা অক্ষয় কুমারের। শিবলিঙ্গের সঙ্গে কী এমন করে বসলেন অভিনেতা? যা নিয়ে তোলপাড় হল গোটা সোশ্যাল মিডিয়া। ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। উঠেছে অভিযোগ। সম্প্রতি অক্ষয় কুমারের আগামী ছবি ‘কনাপ্পা’র ‘মহাকাল চলো’ গানটি প্রকাশ্যে এসেছে। সেই গানের দৃশ্য নিয়েই জলঘোলা হচ্ছে সর্বত্র। যা দেখা মাত্রই আপত্তি তুলেছেন পুরোহিত অ্যাসোসিয়েশন। এতে হিন্দু ধর্মের অপমান করা হয়েছে, স্পষ্ট দাবি তাঁদের। অ্যাসোসিয়েশনের সভাপতি মহেশ শর্মার বক্তব্য “ছবিতে অভিনেতা শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছেন এবং তাঁর উপর পঞ্চামৃত অভিষেক করা হচ্ছে যা অনুচিত। এ ছাড়াও, যে ভাবে ভস্ম নিবেদন করা হচ্ছে, সেটা ঠিক পদ্ধতি নয়। কারণ কেবল উজ্জয়িনীর মহাকালকেই ভস্ম দেওয়া হয়, অন্য কোথাও এই প্রথা পালন করা হয় না। ছবির সেটে যা কিছু একটা তৈরি করে সনাতন ধর্মকে অপমান করা সঠিক নয়।’’

যদিও এই অভিযোগ সামনে আসতেই মুখ খুলেছেন অভিনেতা। তিনি স্পষ্ট বলেন, ‘‘ছোটবেলা থেকেই আমার বাবা-মা শিখিয়েছেন, ঈশ্বরই আমাদের মাতা-পিতা। তা হলে, যদি আপনি আপনার বাবা-মাকে আলিঙ্গন করেন, তাতে দোষের কী আছে? একেবারেই নেই। যদি আমার এই ভক্তিকে কেউ বাঁকা চোখে দেখেন তাতে আমার কোনও দোষ নেই।’’ ফলে তিনি যে এর মধ্যে কোনও ভুল দেখছেন না, তা স্পষ্ট করে দেন। তবে বিতর্কের জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার।

Follow Us
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
দেবও আছেন তালিকায়, তৃণমূলের সেই ১৯ জনের সই প্রকাশ্যে
দেবও আছেন তালিকায়, তৃণমূলের সেই ১৯ জনের সই প্রকাশ্যে