AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃতীয় বিবাহ বার্ষিকীতে এ কোন খবর সামনে আনলেন আলিয়া ?

দেখতে দেখতে এই জুটির বৈবাহিক জীবনের তিন বছর পার। আচমকাই খবর মিলেছিল এই জুটি সম্পর্কে আছেন। তখন 'ব্রহ্মাস্ত্র' ছবির শুট চলছে। তারই মাঝে সম্পর্কের জল গড়িয়েছিল বহুদূর।

তৃতীয় বিবাহ বার্ষিকীতে এ কোন খবর সামনে আনলেন আলিয়া ?
| Updated on: Apr 15, 2025 | 2:41 PM
Share

আলিয়া ভাট ও রণবীর কাপুর, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে নিত্য কৌতুহলের পারদ থাকে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় আলিয়া। মাঝে মধ্যেই নানা বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করে থাকেন নায়িকা। যদিও রণবীর কাপুর ঠিক এর বিপরীত। তিনি সোশ্যাল মিডিয়ায় ততটা সক্রিয় থাকা পছন্দ করেন না। বরং সিক্রেট অ্যাকাউন্টের মধ্যমেই নজর রাখেন সমস্ত খবর। দেখতে দেখতে এই জুটির বৈবাহিক জীবনের তিন বছর পার। আচমকাই খবর মিলেছিল এই জুটি সম্পর্কে আছেন। তখন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুট চলছে। তারই মাঝে সম্পর্কের জল গড়িয়েছিল বহুদূর। তবে সেখানেই শেষ নয়, বরং ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তাঁরা। তারপরই বাজে সানাই। তবে রাজকীয় আয়োজন ছিল না। ঘরোয়া অনুষ্ঠানেই চার হাত এক হয়েছিল।

দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল। এখন তাঁরা এক সন্তানের অভিভাবক। এরমাঝে কত ভাঙনের গল্প উঠে এসেছে সোশ্যাল মিডিয়া। সামনে এসেছে আলিয়া ও নীতুর সম্পর্ক ঘিরে প্রশ্ন। কখনও আবার রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার দূরত্বের খবরে তোলপাড় হয়েছিল নেটপাড়া। তবে তিন বছরের মাথায় এক অন্য সুখবর শোনালেন আলিয়া ভাট। প্রতি বছর নিজেকে একধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এবার নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে নিলেন এক বড় পদক্ষেপ। নতুন প্রজন্মের তরুণ তরুণীদের কাজের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ইন্টারনাল সানশাইন প্রোডাকশন হাউস খুলেছিলেন তিনি আগেই। সেখানেই এবার নতুন সিরিজে তিনি কাজের সুযোগ করে দেবেন নবাগতদের। এর আগে পোচার সিরিজটির প্রযোজনাতেও ছিল এই সংস্থা। এবার নতুনদের কাজের সুযোগ দেওয়ার খবর সামনে আসতেই প্রশংসায় ভাসছেন আলিয়া।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো