AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সকাল সাতটা, শুটিং ফ্লোরে ঝুলছে তালা, স্তব্ধ হয়ে গেল টলিপাড়া

চেনা ছবিটা পালটে দিল একটা মৃত্যু। শহর কলকাতায় নয়, আউটডোরে তালসারিতে গিয়ে শুটিং করার সময়ে প্রয়াত হয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তারপর টলিপাড়ার উপলব্ধি, ''আমরা শুটিংয়ে যাচ্ছি, তবে বাড়ি ফিরতে পারব কিনা বুঝতে পারছি না...আমরা ভয়ে আছি।'' এমন পরিস্থিতিতে সব সংগঠনের মিলিত সিদ্ধান্ত, কর্মবিরতি হবে। সেফটি প্রোটোকল তৈরি করে, তবে কাজ শুরু হবে।

সকাল সাতটা, শুটিং ফ্লোরে ঝুলছে তালা, স্তব্ধ হয়ে গেল টলিপাড়া
| Edited By: | Updated on: Apr 07, 2026 | 7:51 AM
Share

চেনা ছবিটা পালটে দিল একটা মৃত্যু। শহর কলকাতায় নয়, আউটডোরে তালসারিতে গিয়ে শুটিং করার সময়ে প্রয়াত হয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তারপর টলিপাড়ার উপলব্ধি, ”আমরা শুটিংয়ে যাচ্ছি, তবে বাড়ি ফিরতে পারব কিনা বুঝতে পারছি না…আমরা ভয়ে আছি।” এমন পরিস্থিতিতে সব সংগঠনের মিলিত সিদ্ধান্ত, কর্মবিরতি হবে। সেফটি প্রোটোকল তৈরি করে, তবে কাজ শুরু হবে।

৭ এপ্রিল কর্মবিরতির দিন ঘোষণা হয়েছিল। সকাল সাতটায় প্রিন্স আনোয়ার শাহ রোডের ভারতলক্ষ্মী স্টুডিয়োতে পৌঁছে দেখা গেল, প্রতিদিনের চেনা ছবিটা একদম বদলে গিয়েছে। শুটিং শুরু হওয়ার তোড়জোড় নেই। শুটিং ফ্লোরে ঝুলছে তালা। নিরাপত্তারক্ষীরা আলোচনা করছেন, কবে শুটিং শুরু হবে তাই নিয়ে। একজন বলছেন, ”যা অবস্থা হয়তো পরের সোমবার শুটিং শুরু হবে।” আর একজন বললেন, ”না, না, নতুন নিয়ম তৈরি করে দ্রুত শুটিং করে দেওয়ার চেষ্টায় রয়েছেন সকলে।”

লাইট নেই, ক্যামেরা নেই, অ্যাকশন বলার অবস্থায় নেই পরিচালকরা। তবে শিল্পীরা সকালে উঠেই রেডি হয়ে নিচ্ছেন। সকাল দশটায় টেকনিশিয়ান্স স্টুডিয়োতে জমায়েত হবে। সেখানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেতা বললেন, ”আজকে যাওয়া বাধ্যতামূলক। এই কর্মবিরতির ক্ষেত্রে আমাদের নৈতিক সমর্থন আছে। তা ছাড়াও আর্টিস্টস ফোরামের তরফে সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে।” ৭০ বছরের উপরে বয়স যাঁদের, তাঁদের আসা বাধ্যতামূলক করা হয়নি। তবে এমন শিল্পীদের অনেকে উপস্থিত থাকবেন বলে খবর।

যা খবর, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার পৌঁছে যাবেন সকালের দিকেই। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত উপস্থিত থাকবেন। দুপুর ১২টায় নায়ক দেব আসবেন এই কর্মবিরতিকে সমর্থন করতে, তেমন খবর। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস উপস্থিত হবেন। টেকনিশিয়ান্স স্টুডিয়োতে দিনভর মিটিংয়ে কী ঠিক হয়, সেটাই জানার অপেক্ষা।

Follow Us