AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চির ঘুমে ‘গীতমালা’র কণ্ঠ, ৯১ বছরে প্রয়াত আমিন সায়ানি

Ameen Sayani Passed Away: 'গীতমালা' শুরু হতেই ভেসে আসত আমিনের সেই আইকনিক কণ্ঠ। তিনি বলতে শুরু করতেন, "নমস্কার ভাইয়োঁ অউর বহেনো, ম্যায় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ।" তাঁর এই আহ্বানে সব কাজ ফেলে রেডিয়ো সেটের সামনে বসাই ছিল শ্রোতাদের প্রথা। টেলিভিশন, স্মার্টফোনহীন যুগে এই মানুষটাই জোগাতেই বিনোদনের রসদ।

চির ঘুমে 'গীতমালা'র কণ্ঠ, ৯১ বছরে প্রয়াত আমিন সায়ানি
প্রয়াত আমিন সায়ানি।
| Updated on: Feb 21, 2024 | 12:20 PM
Share

বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি, ২০২৪) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি রেডিয়ো উপস্থাপক আমিন সায়ানি। বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন ছেলে রাজিল সায়ানি। আল ইন্ডিয়া রেডিয়োতে সম্প্রচারিত আইকনিক অনুষ্ঠান গীতমালার উপস্থাপক ছিলেন আমিন। রেডিয়ো শোটিকে জনপ্রিয়তার উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে আমিনের অবদান ভোলার নয়। তিনি এবং গীতমালা সমার্থক শব্দ হয়ে উঠেছে রেডিয়োর শ্রোতাদের কাছে।

মুম্বইয়ে তাঁর বাসভবনেই হার্ট অ্যাটাক হয় আমিনের। হাসপাতালে গিয়ে যাওয়া হয়। তখনই মৃত্যু হয় কিংবদন্তি রেডিয়ো উপস্থাপকের। পরিবার থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে আমিনের। কিছু আত্মীয়ের জন্য অপেক্ষা করছে পরিবার। তাঁরা এলেই শেষ বিদায় জানানো হবে আমিনকে।

আমিন সায়ানির পুত্র রাজিল সায়ানি সংবাদ মাধ্যমকে বলেছেন, “বাবার হার্ট অ্যাটাক হয়েছে মঙ্গলবার রাতে। তাঁকে আমরা মুম্বইয়ের এইচএন হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখানেই তিনি মারা গিয়েছেন। চিকিৎসকেরা চেষ্টা করেও আমার বাবাকে বাঁচাতে পারেননি। তাঁকে মৃত ঘোষণা করেন।”

‘গীতমালা’ শুরু হতেই ভেসে আসত আমিনের সেই আইকনিক কণ্ঠ। তিনি বলতে শুরু করতেন, “নমস্কার ভাইয়োঁ অউর বহেনো, ম্যায় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ।” তাঁর এই আহ্বানে সব কাজ ফেলে রেডিয়ো সেটের সামনে বসাই ছিল শ্রোতাদের প্রথা। টেলিভিশন, স্মার্টফোনহীন যুগে এই মানুষটাই জোগাতেই বিনোদনের রসদ।

১৯৩২ সালের ২১ নভেম্বর মুম্বইয়ে জন্ম হয় আমিন সায়ানির। ১৯৫২ সাল থেকে ‘গীতমালা’ সম্প্রচার শুরু করে রেডিয়োতে। তখন থেকেই আমিনের কণ্ঠের সঙ্গে পরিচয় শ্রোতাদের। ৪২ বছর অনুষ্ঠানটিকে সন্তানের মতো লালন করেছিলেন আমিন। কেরিয়ারে ৫৪,০০০টি রেডিয়ো শো করেছেন এই কিংবদন্তি। কিছু সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন, যেমন – ‘ভূত বাংলা’, ‘তিন দেবীয়াঁ’, ‘বক্সার’, ‘কাতল’…।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা