AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সঙ্গমের পর এবার মা-বাবার কাবাডি! রণবীর বিতর্কের মাঝেই বিপাকে কপিল শর্মা

রণবীর এলাহাবাদিয়া তাঁর মা-বাবার সঙ্গম মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অনুরোধ করেছেন, এই বিতর্ক বন্ধ করতে। কিন্তু প্রায় ৫০ হাজার ফলোয়ার হারিয়েও, রণবীর দোষী হয়ে চলেছেন। আর এবার রণবীরকে টেনে, বিতর্কে জড়ালেন কপিল শর্মা!

সঙ্গমের পর এবার মা-বাবার কাবাডি! রণবীর বিতর্কের মাঝেই বিপাকে কপিল শর্মা
Image Credit: Social Media
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 6:45 PM
Share

রণবীর এলাহাবাদিয়া তাঁর মা-বাবার সঙ্গম মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে অনুরোধ করেছেন, এই বিতর্ক বন্ধ করতে। কিন্তু প্রায় ৫০ হাজার ফলোয়ার হারিয়েও, রণবীর দোষী হয়ে চলেছেন। আর এবার রণবীরকে টেনে, বিতর্কে জড়ালেন কপিল শর্মা!

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, রণবীরের একটি কান্নার ভিডিয়ো। যা কিনা পুরনো। এবার ভাইরাল হল কপিল শর্মার একটি ভিডিয়ো যেখানে কপিল, তাঁর কমেডি শোয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। কপিল বলেছিলেন, রাতে বাচ্চা ক্রিকেট খেলা দেখতে উঠে, মা-বাবার কাবাডি খেলাই দেখে!

তবে এই ভিডিয়ো ভাইরাল হতেই, সাফাই দিয়েছেন কপিল। কপিলের কথায়, মা-বাবার যৌনতা নয়, ঝগড়ার কথা বলেছি।

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হয়েছিলেন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন। তবে রণবীরের এই মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে গোটা দেশ-দুনিয়ায়।

Follow Us