Big Breaking: অসুস্থ অমিতাভ, ভর্তি করা হল হাসপাতালে
Amitabh Bachchan: কীসের জন্য এই সিদ্ধান্ত, কী হয়েছে অভিনেতার সেই বিস্তারিত খবর এখনও এসে পৌঁছায়নি। ৮১ বছর বয়সে এসেও বলিউডে সক্রিয় অভিনেতার ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। একের পর এক ছবি তাঁর ঝুলিতে।

অসুস্থ অমিতাভ বচ্চন। শুক্রবার সকালেই মিলল খবর। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কীসের জন্য এই সিদ্ধান্ত, কী হয়েছে অভিনেতার সেই বিস্তারিত খবর এখনও এসে পৌঁছায়নি। ৮১ বছর বয়সে এসেও বলিউডে সক্রিয় অভিনেতার ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। একের পর এক ছবি তাঁর ঝুলিতে। সদ্য শেষ করেছেন কৌন বনেগা ক্রোরপতী রিয়্যালিটি শোয়ের শুট। এই সেটে তিনি আর ফিরছেন না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। কাজের ভার কমাচ্ছেন অমিতাভ। মাঝে মধ্যেই তাঁর অসুস্থ হওয়ার খবর সামনে আসতে দেখা যায়।
কী হয়েছে অমিতাভ বচ্চনের?
বরাবরই অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর যতটা সম্ভব গোপন রাখাই হয়েছে। অমিতাভ কিছু মাস আগেই চোট পেয়েছিলেন প্রজেক্ট কে ছবির সেটে। তারপর থেকে মাঝে মধ্যেই অসুস্থতার খবর মিলছিল অমিতাভ বচ্চনের। এবার শোনা গেল তিনি হাসপাতালে ভর্তি। শুক্রবার অ্যাঞ্জিয়োপ্লাস্ট করা হয়েছে বলে খবর।
আরও শোনা যাচ্ছে, পেরিফেরালের জন্য চিকিৎসা করা হয় এবং তা করোনারি হার্টের জন্য নয়। পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী এনজিওপ্লাস্ট করা হয়েছিল তাঁর পায়ে চোটের জন্য, হার্টে তেমন কিছুই হয়নি।” যদিও তিনি এখন কেমন আছেন, কতদিন তাঁকে ভর্তি রাখা হবে, নাকি কেবল ডেকেয়ারে রেখে কিছু প্রাথমিক টেস্ট করিয়ে নেওয়া হচ্ছে, তা স্পষ্ট নয়। বচ্চন পরিবার থেকে এখনও পর্যন্ত এই মর্মে মুখ খোলেননি কেউই। অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তাঁর পোস্ট থেকেও এখনও কিছু তথ্য সামনে আসেনি।
এই প্রথম নয়, অতীতে একাধিকবার অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর সকলের ঘুম উড়িয়ে দিয়েছিল। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন সময় অসুস্থ হয়ে পড়েছিলেন—
- থাগস অফ হিন্দুস্তান ছবির শুটের সময় চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন।
- কৌন বনেগা ক্রোরপতি ১৪ সিজ়নে পায়ের শিরা কেটে যায় বিগ বির।
- পরপর দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন।
- ২০২২ সালে দিওয়ালির আগে পায়ে চোট পেয়েছিলেন তিনি। নিজেই জানিয়ে ছিলেন সেই খবর।
- অসাবধানতার জন্য একবার হেপাটাইটিস বি-তে আক্রান্ত এক ব্যক্তির রক্ত থেকে সংক্রমিত হয়ে পড়েন অমিতাভ।
- প্রজেক্ট কে ছবির শুটে পায়ে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন।
- একবার নিউমনিয়ায় বেশ কয়েকদিন ভুগেছিলেন অমিতাভ বচ্চন।
- কুলি ছবির সেটে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন।
