Amitabh Bachchan: ‘কেবিসি’ নিয়ে মাঝরাতে আবেগঘন বার্তা অমিতাভের, শো ছাড়ছেন?
Kaun Banega Crorepati Season 18: (KBC)-র ১৮তম সিজন নিয়ে আবারও স্বমহিমায় ফিরে এসেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। কিন্তু এই সিজনে সঞ্চালকের হট সিটে বসে এক অত্যন্ত আবেগঘন ও তিক্ত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বিগ বিকে। সম্প্রতি নিজের ব্লগে মাঝরাতে দেওয়া একটি পোস্টে সেই কথা অকপটে স্বীকার করেছেন তারকা।

বয়স ৮৩ ছুঁইছুঁই। কিন্তু কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও শক্তির কাছে হার মানেন তরুণরাও। ছোটপর্দার জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র ১৮তম সিজন নিয়ে আবারও স্বমহিমায় ফিরে এসেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। কিন্তু এই সিজনে সঞ্চালকের হট সিটে বসে এক অত্যন্ত আবেগঘন ও তিক্ত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বিগ বিকে। সম্প্রতি নিজের ব্লগে মাঝরাতে দেওয়া একটি পোস্টে সেই কথা অকপটে স্বীকার করেছেন তারকা।
নিজের ব্লগে বিগ বি লিখেছেন যে, এবারের সিজনে হট সিটে আসা অনেক প্রতিযোগীর জীবনের গল্প এতটাই মর্মান্তিক ও বেদনাদায়ক যে তা শুনে নিজের আবেগ সংবরণ করা কঠিন হয়ে পড়ছে। অমিতাভ বচ্চনের কথায়, “কিছু প্রতিযোগী তাঁদের জীবনের এমন কঠিন ও দুঃখের কাহিনি তুলে ধরেন, যা শোনার পর আবেগ ধরে রাখা যেমন দুষ্কর, তেমনই সঞ্চালনা চালিয়ে যাওয়াও খুব কঠিন হয়ে পড়ে।” এই পুরো বিষয়টিকে নিজের জন্য একটি “হৃদয়বিদারক অভিজ্ঞতা” বলে অভিহিত করেছেন তিনি।
তবে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে নিজের ভূমিকার গোপনীয়তা ও পেশাদারিত্ব বজায় রাখতে পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি অমিতাভ। তিনি জানান, অনেকেই তাঁকে নানা রকম পরামর্শ ও উপদেশ দিয়ে থাকেন এবং তাঁদের উদ্দেশ্যও ভালো। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত তাঁকেই নিতে হয়। বয়স ও শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও নিজের সিদ্ধান্তের ওপর অটল থেকে পরদিন সকালেই আবার শ্যুটিংয়ের কাজে যোগ দেওয়ার কথা উল্লেখ করেছেন বিগ বি।
