AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KBC Season 18: জানেন কৌন বনেগা ক্রোড়পতির জন্য প্রতি এপিসোড কত টাকা পাচ্ছেন অমিতাভ?

Amitabh Bachchan KBC Salary: অসাধারণ বাচনভঙ্গি এবং প্রতিযোগী থেকে দর্শকদের আপন করে নেওয়ার অনন্য জাদু। বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষ টিভির সামনে বসে থাকেন শুধুই ‘বিগ বি’-র সঞ্চালনা দেখার জন্য। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, সাধারণ মানুষকে কোটিপতি বানানোর এই মহা-মঞ্চে সঞ্চালনা করার জন্য শাহেনশাহ নিজে কত টাকা পারিশ্রমিক পান?

KBC Season 18: জানেন কৌন বনেগা ক্রোড়পতির জন্য প্রতি এপিসোড কত টাকা পাচ্ছেন অমিতাভ?
| Updated on: Sep 28, 2026 | 4:49 PM
Share

ভারতের টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও সফল কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)। আর এই শো মানেই মেগাস্টার অমিতাভ বচ্চনের সেই গম্ভীর কণ্ঠ, অসাধারণ বাচনভঙ্গি এবং প্রতিযোগী থেকে দর্শকদের আপন করে নেওয়ার অনন্য জাদু। বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষ টিভির সামনে বসে থাকেন শুধুই ‘বিগ বি’-র সঞ্চালনা দেখার জন্য। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, সাধারণ মানুষকে কোটিপতি বানানোর এই মহা-মঞ্চে সঞ্চালনা করার জন্য শাহেনশাহ নিজে কত টাকা পারিশ্রমিক পান?

সূত্রের খবর অনুযায়ী, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ (KBC Season 18)-এর প্রতিটি পর্ব বা এপিসোডের জন্য অমিতাভ বচ্চন যে পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন, তা শুনে যে কারও চোখ ছানাবড়া হয়ে যেতে বাধ্য!

সূত্রের দাবি, ‘কেবিসি ১৮’-র প্রতিটি এপিসোড সঞ্চালনা করার জন্য বিগ বি আনুমানিক ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। বিগত কিছু সিজনে তিনি যে আকাশছোঁয়া ফি নিতেন, এই সিজনেও নিজের সেই অনন্য মান ধরে রেখেছেন অমিতাভ। ভারতের ছোট পর্দার ইতিহাসে এত বিপুল অংকের পারিশ্রমিক নেওয়া সঞ্চালক আর দ্বিতীয় কেউ নেই। অনায়াসেই বলা যায়, ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বহুমূল্য ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালকের সিংহাসনটি আজও তাঁরই দখলে।

ঠিক ২৬ বছর আগে, অর্থাৎ ২০০০ সালে যখন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র প্রথম সিজন ছোট পর্দায় যাত্রা শুরু করেছিল, তখন প্রথম সিজনে প্রতি পর্বের জন্য অমিতাভ বচ্চন পেতেন মাত্র ২৫ লাখ টাকা। সেই সময় ছোট পর্দায় এত বড় তারকাদের আগমন যেমন এক বিরাট চমক ছিল, তেমনই ওই সময়ের নিরিখে ২৫ লাখ টাকার ফি-ও কম ছিল না।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কেবিসি-র জনপ্রিয়তা যেমন তুঙ্গে পৌঁছেছে, তেমনই অমিতাভ বচ্চনের ব্র্যান্ড ভ্যালু ও পারিশ্রমিকের পারদও তরতর করে উপরে উঠেছে। ২০০০ সালের ২৫ লাখ টাকা থেকে লাফিয়ে লাফিয়ে ২০২৬ সালে এসে তা দাঁড়িয়েছে প্রতি পর্বে প্রায় ৫ কোটি টাকায়!

Follow Us