AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেক-ঐশ্বর্যকে নিয়ে কুত্‍সা! অবস্থা বেগতিক দেখে ময়দানে অমিতাভ?

একের পর এক ঘটনা ঘটেই চলেছে। যা আরও বেশি করে জোড়াল করছে আলোচনা-সমালোচনা। গত ১৬ নভেম্বর ১৩ বছরে পা দিয়েছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্য়া বচ্চন। মা ঐশ্বর্য সমাজমাধ্যমের পাতায় একটি বিশেষ ছবি পোস্ট করেন মেয়ের জন্মদিনের দু'দিন পরে।

অভিষেক-ঐশ্বর্যকে নিয়ে কুত্‍সা! অবস্থা বেগতিক দেখে ময়দানে অমিতাভ?
| Edited By: | Updated on: Nov 22, 2024 | 7:50 PM
Share

একের পর এক ঘটনা ঘটেই চলেছে। যা আরও বেশি করে জোড়াল করছে আলোচনা-সমালোচনা। গত ১৬ নভেম্বর ১৩ বছরে পা দিয়েছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্য়া বচ্চন। মা ঐশ্বর্য সমাজমাধ্যমের পাতায় একটি বিশেষ ছবি পোস্ট করেন মেয়ের জন্মদিনের দু’দিন পরে। কিন্তু অভিষেক-সহ বচ্চন পরিবারের কারও তরফ থেকে আসেনি কোনও বিশেষ শুভেচ্ছা। কয়েক দিন আগে মহারাষ্ট্রের নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে অনেক তারকা ফ্রেমবন্দি হলেও দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকে। প্রাণের মায়া ত্যাগ করে দেহরক্ষী নিয়ে ভোট দিতে যান সলমনও। কিন্তু দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকেই। তার পরেই বিতর্ক তৈরি হয়েছে বিপুল। সমাজমাধ্যমের পাতায় মন্তব্যের বন্যা। অভিষেক এবং ঐশ্বর্যর যে বিচ্ছেদ হচ্ছে তা এক প্রকার নিশ্চিত।

তবে এত আলোচনা শোনার পর আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না অমিতাভ। এত ধরনের মন্তব্য দেখে খানকিটা বুঝতেই পেরেছেন যে অবস্থা এবার বেগতিক। তাই নিজেই মাঠে নামতে বাধ্য হলেন বিগ বি। তিনি লেখেন, “বক্তব্যের শেষে একটা করে প্রশ্নচিহ্ন! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের চর্চায় নতুন ইন্ধন। পাঠকেরা পড়ছেন এবং দেদার প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এতে ভুয়ো খবর আরও বেশি করে ছড়াচ্ছে।” বোঝাই যাচ্ছে, পরিবারের সদস্যদের নিয়ে এত ধরনের মন্তব্য আর সহ্য করতে করতে পারলেন না অমিতাভ। সংবাদমাধ্যমের প্রতি নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। সেই সঙ্গে অবশ্য প্রশংসা করতেও ভোলেননি। তিনি লেখেন, “আপনারা নিজেদের কাজে একটুও ফাঁকি দিচ্ছেন না। অবশ্যই প্রশংসীয়। কিন্তু প্রকৃত ঘটনা না জেনে দিনের পর অর্ধসত্য খবর ছড়িয়ে পড়ছে। কোনও পরিবারকে অকারণে বিব্রত করতে এই ধরনের ভুয়ো কুৎসাই কি কাম্য?”

Follow Us