AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: নিরাপত্তাবলয় ভেঙে অমিতাভের দিকে এগিয়ে এলেন এক মহিলা! তারপর…

Big B viral video: বিখ্যাত বাসভবন ‘জলসা’-র বাইরে উপচে পড়েছিল ভক্তদের বাঁধভাঙা ভিড়। প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য এবং শুভেচ্ছা জানাতে দূরদূরান্ত থেকে হাজির হয়েছিলেন অনুরাগীরা। তবে এই উৎসবের মাঝেই বিগ বির একটি ভিডিও ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

Amitabh Bachchan: নিরাপত্তাবলয় ভেঙে অমিতাভের দিকে এগিয়ে এলেন এক মহিলা! তারপর...
| Updated on: Oct 12, 2026 | 4:00 PM
Share

গত রবিবার, ১১ অক্টোবর ছিল ভারতীয় চলচ্চিত্রের মহাতারকা অমিতাভ বচ্চনের ৮৪তম জন্মদিন। প্রতিবারের মতো এবারও জন্মদিনের বিশেষ দিনে মুম্বইয়ে তাঁর বিখ্যাত বাসভবন ‘জলসা’-র বাইরে উপচে পড়েছিল ভক্তদের বাঁধভাঙা ভিড়। প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য এবং শুভেচ্ছা জানাতে দূরদূরান্ত থেকে হাজির হয়েছিলেন অনুরাগীরা। তবে এই উৎসবের মাঝেই বিগ বির একটি ভিডিও ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ঠিক কী ঘটেছিল জলসার সামনে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, প্রতিবারের মতো ভক্তদের শুভেচ্ছার জবাব দিতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অমিতাভ বচ্চন। গায়ে লাল রঙের কুর্তা-পাঞ্জাবি, মুখে সেই চেনা মৃদু হাসি। প্রিয় নায়ককে চোখের সামনে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে উত্তেজনায় ফেটে পড়েন অনুরাগীরা।

ভিডিয়োতে দেখা যায়, কয়েকজন ছোট শিশু নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে একেবারে অভিনেতার কাছাকাছি চলে আসার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাদের সরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তেই এক মহিলা অনুরাগী ব্যারিকেড ও রক্ষীদের চোখ এড়িয়ে এগিয়ে আসেন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই মহিলা অনুরাগীর হাত ধরতে অস্বীকার করেন বিগ বি। অত্যন্ত শান্তভাবে হাতজোড় করে তাঁকে পিছিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশ অমিতাভ বচ্চনের এই আচরণে বেশ হতাশ। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, অমিতাভ বচ্চনও যেন ধীরে ধীরে তাঁর স্ত্রী জয়া বচ্চনের মতোই অনুরাগীদের সঙ্গে দূরত্ব তৈরি করছেন। আবার এক জন নেটিজেন সলমন খানের সঙ্গে তুলনা টেনে মন্তব্য করেছেন, ভক্তদের সামলানোর ক্ষেত্রে অন্য বলিউড তারকাদের থেকে বিগ বির এই প্রতিক্রিয়া বেশ আলাদা।

অন্যদিকে, অমিতাভের পক্ষেও সওয়াল করেছেন অনেকে। তাঁদের মতে, অতিরিক্ত ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখেই অভিনেতা এই সিদ্ধান্ত নিয়েছেন। অনুরাগীদের তরফ থেকেও নিয়ম লঙ্ঘন করে এভাবে ছুটে যাওয়া ঠিক হয়নি বলে মনে করছেন তাঁরা।

Follow Us