AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাতজোড় করে ঐশ্বর্যকে অনুরোধ অমিতাভের, শ্বশুরের অমতেই সিদ্ধান্ত নায়িকার

Aishwarya: গত কয়েক মাসে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম। বিশেষত ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা। যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতির কেউই। শোনা যাচ্ছে সম্পত্তি ভাগাভাগি নিয়েই প্রাথমিক ভাবে মতপার্থক্য দেখা দেয় বচ্চন পরিবারে।

হাতজোড় করে ঐশ্বর্যকে অনুরোধ অমিতাভের, শ্বশুরের অমতেই সিদ্ধান্ত নায়িকার
| Edited By: | Updated on: Sep 19, 2024 | 12:21 PM
Share

গত কয়েক মাসে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম। বিশেষত ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা। যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতির কেউই। শোনা যাচ্ছে সম্পত্তি ভাগাভাগি নিয়েই প্রাথমিক ভাবে মতপার্থক্য দেখা দেয় বচ্চন পরিবারে। যা নাকি মোড় নিয়েছে বিচ্ছেদের দিকে। যদিও সবটাই এখনও জল্পনা। কেউ কোনও বিবৃতি দেননি।

এরই মধ্যে ভাইরাল অমিতাভ বচ্চনের একটি ভিডিয়ো। যেখানে তিনি বলছেন হাতজোড় করে বার বার বারণ সত্ত্বেও এই কাজটি করেন ঐশ্বর্য। ভিডিয়ো ছড়িয়ে পড়তে স্বাভাবিক ভাবে সবাই ধরে নেন যে নিশ্চয়ই পারিবারিক কোনও অশান্তির কথা বলছেন মেগাস্টার। কিন্তু আসলে তেমনটা নয়। বিগ বি সঞ্চালিত অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড় পতি’র মঞ্চে অতিথি হিসাবে এসেছিলেন লেখিকা সুধা মূর্তি। সেখানেই পরিবারের কথা বলতে শুরু করেন অমিতাভ। সেখানেই উঠে আসে ঐশ্বর্যর প্রসঙ্গ।

বিগবি জানিয়েছিলেন জয়া বচ্চনের লম্বা চুল দেখেই প্রেমে পড়েছিলেন তিনি। অভিনেতা বলেন, “আমার স্ত্রী জয়ার অনেক লম্বা চুল ছিল। ওকে বিয়ে করার এটাও একটা অন্যতম কারণ ছিল। চুলে মেয়েদের সৌন্দর্য। তাই আমার মেয়েকেও মানা করি চুল কাটতে। নাতনি আরাধ্যার চুল যখন আমার বৌমা ঐশ্বর্য কাটিয়ে আনে হাতজোড় করে বার বার মানা করি যে চুল না কাটায়। কিন্তু কেউ আমার কোনও কথা শোনেই না।” অভিনেতার কথা শুনে হেসে ফেলেন সুধাও। উল্লেখ্য়, শোনা যায় অমিতাভ তাঁর বিলাসবহুল বাংলো ‘জলসা’ মেয়ে শ্বেতার নামে লিখে দিয়েছেন। যার জেরে অশান্তি তুঙ্গে। সেই কারণেই নাকি সংসার ভাঙার মুখে ঐশ্বর্য এবং অভিষেকের।

Follow Us