AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রসেনজিতের বলিউড নায়িকাদের একচেটিয়া ডাবিং করেছেন কে? জানলে চমকে যাবেন

ঠিক তেমনই বাংলার আরও এক অভিনেত্রী রয়েছেন যে প্রসেনজিতের বলিউড অভিনেত্রীর ডাবিং এর নিজের স্বর দিয়েছেন। তিনি হলেন অভিনেত্রী অনামিকা সাহা। 'অমর সঙ্গী'র বিজয়েতা পণ্ডিতের থেকে শুরু করে মধু কাপুর, রামেশ্বরী,অনুরাধা পাটেল, আয়েশা জুলকা, জুঁহি চাওলা, শান্তিপ্রিয়া, নীলম, ১১ জনের বেশি অভিনেত্রীর বাংলায় ডাবিং করেছেন অনামিকা সাহা।

প্রসেনজিতের বলিউড নায়িকাদের একচেটিয়া ডাবিং করেছেন কে? জানলে চমকে যাবেন
| Edited By: | Updated on: Mar 11, 2026 | 6:24 PM
Share

টলিপাড়ার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি রেকর্ড রয়েছে যেটা বাংলা ছবির আর কোন অভিনেতা ভেঙে ফেলতে পারেননি। প্রায় ৪০ এরও বেশি বলিউড অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসাবে অভিনয় করে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় প্রতিটি ছবি সুপারহিট।

ঠিক তেমনই বাংলার আরও এক অভিনেত্রী রয়েছেন যে প্রসেনজিতের বলিউড অভিনেত্রীর ডাবিং এর নিজের স্বর দিয়েছেন। তিনি হলেন অভিনেত্রী অনামিকা সাহা। ‘অমর সঙ্গী’র বিজয়েতা পণ্ডিতের থেকে শুরু করে মধু কাপুর, রামেশ্বরী,অনুরাধা পাটেল, আয়েশা জুলকা, জুঁহি চাওলা, শান্তিপ্রিয়া, নীলম, ১১ জনের বেশি অভিনেত্রীর বাংলায় ডাবিং করেছেন অনামিকা সাহা।

সম্প্রতি ‘ফুল পিসি ও এডওয়ার্ড ‘ছবির প্রচারে এসে টিভিনাইন বাংলাকে বর্ষিয়ান অভিনেত্রী জানান তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ছবিতে। বহু বছর ধরে তিনি টলিপাড়ায় সিনেমা সিরিয়ালে অভিনয় করেছেন। বহু বছর পর নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি।

অনামিকা বলেন, ” বহু বছর তিনি রেডিওতে শ্রুতি নাটক করেছি, এমনিতে আমি নেগেটিভ চরিত্রে বেশি অভিনয় করলেও আমার গলার স্বর খুব মিষ্টি ছিল। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যতজন বলিউড অভিনেত্রীর সঙ্গে বাংলা ছবি করেছেন, তাঁর মধ্যে এগারো জনের থেকেও বেশি নায়িকার বাংলা ডাবিং আমার করা। কেউ বুঝতেই পারেনি, জুহি চাওলা হোক কি রামেশ্বরী বা নীলম, বিজয়তা পণ্ডিত সবার বাংলা সংলাপ আমার ডাব করা।” তিনি আরও বলেন, ” এর বহু বছর পরে যখন ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ‘ ছবির কথা শুরু হয় বুম্বা আমাকেই ওর শাশুড়ির চরিত্রের জন্য রেকমেন্ড করে, বাকিটা ইতিহাস। “

Follow Us