AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খামচে রক্তারক্তি, শুটিং-এ গিয়ে ভয়ানক অভিজ্ঞতা অনামিকা সাহার

Anamika Saha: ৬৬ বছর বয়সে এসে এ কোন পরিস্থিতির মুখোমুখি হতে হল অনামিকা সাহাকে? শুটিং সেটে গিয়ে রক্তারক্তি? সদ্য দুটো বড় বড় শিডিউল শেষ করলেন তিনি। তারই মাঝে হল এক অন্য অভিজ্ঞতা। যদিও অনামিকা সাহার কাছে এই অভিজ্ঞতা নতুন কিছু নয়। 

খামচে রক্তারক্তি, শুটিং-এ গিয়ে ভয়ানক অভিজ্ঞতা অনামিকা সাহার
| Updated on: May 07, 2024 | 9:37 PM
Share

অনামিকা সাহা। সকলের প্রিয়া বিন্দুমাসী। ভাগ্য ফিরিয়েছিল তাঁর ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ছবি। বিয়ের পর একপ্রকার ছবি করা বন্ধ। দীর্ঘদিন লাইট ক্যামেরা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে একপ্রকার বাধ্য হয়েছিলেন তিনি। কারণ তাঁর শ্বশুরবাড়ির বিশেষ কিছু নির্দেশ। যা পালন করতে গিয়ে তাঁকে বহুদিন সরে থাকতে হয়েছিল দর্শকদের সামনে থেকে। তারপর আসে সেই সুযোগ, যা ভাগ্য় পাল্টে দিয়েছিল তাঁর। তবে ৬৬ বছর বয়সে এসে এ কোন পরিস্থিতির মুখোমুখি হতে হল অনামিকা সাহাকে? শুটিং সেটে গিয়ে রক্তারক্তি? সদ্য দুটো বড় বড় শিডিউল শেষ করলেন তিনি। তারই মাঝে হল এক অন্য অভিজ্ঞতা। যদিও অনামিকা সাহার কাছে এই অভিজ্ঞতা নতুন কিছু নয়।

মফঃস্বলে তাঁকে নিয়ে দর্শকদের উন্মাদনা বরাবরই থাকে তুঙ্গে। সম্প্রতি মেদিনীপুরে শুট করতে গিয়ে ভক্তদের মাঝে পড়ে যান তিনি। তাঁকে কাছে দেখেই সকলে টানাটানি শুরু করে হয়। অনামিকা বললেন, ”সেকি অবস্থা। হাত কেটে রক্তারক্তি, সবাই তো হাত ধরে টানছে। একে তো গরম। সে আমাকে তাড়াতাড়ি গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হল। সেখানে গিয়ে আমি প্রায় শুয়েই পড়লাম। পড়ে আমি বলেছিলাম, আমায় নিয়ে এসেছেন, একটা পুলিশ বলেননি। আমি রাস্তায় শুটিং করব, ভক্তরা আমায় ছেড়ে দেবেন? এই আশীর্বাদটাই আমি চাই। খালি বিন্দুমাসী, বিন্দুমাসী। তারপর এমন হল, সে সেখানে আবদার। মেদিনীপুরের মানুষ আমায় ভীষণ ভালবাসে। শুরু হল দাবি, একটা সংলাপ…। আমার ৬৬ বছর বয়স, আমি এখনও এমন ভালবাসা পাচ্ছি।” হাতে এখনও ব্যন্ডেজ বাঁধা, তবে TV9 বাংলাকে তিনি জানালেন, তিনি ভাল আছেন। শুটিং-এ যাচ্ছেন।

যদিও টিমের প্রশংসা করতে ভুললেন না তিনি। বললেন, ”খুব ভাল ছবি, খুব ভাল গল্প। আর সিনেমার প্রস্তাব আমি ফেরাতে পারি না। ছেলে মেয়েরা এখন যে কী ভাল কাজ করছে, প্রত্যেকে এত ভালবাসে আমায়, প্রাণটা ভরে যায়।”

Follow Us