স্যান্ডিকে জোকার বললেন অনন্যা, তাতে অনন্যার বয়ফ্রেন্ডকে আক্রমণ স্যান্ডির

সমাজ মাধ্যম কিছুদিন ধরে একজন ইনফ্লুয়েন্সার অন্যজনকে আক্রমণ করছেন। ঘটনার সূত্রপাত অলি পাব থেকে। যেখানে খেতে গিয়ে একটা ঘটনার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন সায়ক চক্রবর্তী। সায়কের সঙ্গে সেই সন্ধেতে উপস্থিত ছিলেন অনন্যা গুহ আর সুকান্ত কুণ্ডু। অনন্যা আর সুকান্ত প্রেমের সম্পর্কে রয়েছেন। সায়ক বিতর্কে জড়িয়ে পড়ার পর অনন্যা বলে দেন, সায়কের কাজের দায়িত্ব তাঁর নয়। এই নিয়ে স্যান্ডি সাহা মন্তব্য করেন যে, বন্ধুর পাশ থেকে সরে যাচ্ছেন অনন্যা।

স্যান্ডিকে জোকার বললেন অনন্যা, তাতে অনন্যার বয়ফ্রেন্ডকে আক্রমণ স্যান্ডির

| Edited By: Bhaswati Ghosh

Feb 10, 2026 | 1:44 PM

সমাজ মাধ্যম কিছুদিন ধরে একজন ইনফ্লুয়েন্সার অন্যজনকে আক্রমণ করছেন। ঘটনার সূত্রপাত অলি পাব থেকে। যেখানে খেতে গিয়ে একটা ঘটনার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন সায়ক চক্রবর্তী। সায়কের সঙ্গে সেই সন্ধেতে উপস্থিত ছিলেন অনন্যা গুহ আর সুকান্ত কুণ্ডু। অনন্যা আর সুকান্ত প্রেমের সম্পর্কে রয়েছেন। সায়ক বিতর্কে জড়িয়ে পড়ার পর অনন্যা বলে দেন, সায়কের কাজের দায়িত্ব তাঁর নয়। এই নিয়ে স্যান্ডি সাহা মন্তব্য করেন যে, বন্ধুর পাশ থেকে সরে যাচ্ছেন অনন্যা।

লক্ষণীয় স্যান্ডি এরই মাঝে সায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। আবার শমীক অধিকারী তাঁকে চুমু খেয়েছেন আর কালো জাদু করেছেন, এমনও দাবি করেছেন। এবার স্যান্ডি সম্পর্কে অনন্যা বললেন, ”ও একটা জোকার। ও এসব বলতেই থাকবে। যাঁদের সেগুলো শোনার ইচ্ছা তাঁরা শুনবেন।” অনন্যা বলে দেন, স্যান্ডি একজন এন্টারটেইনার। তাঁর কথাকে এরচেয়ে বেশি গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী, ইনফ্লুয়েন্সার, সেটা তাঁর কথা বলার ভঙ্গি থেকেই স্পষ্ট।

অনন্যার এই মন্তব্য শোনার পর স্যান্ডিও থেমে থাকেননি। তিনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে লিখলেন, ”হ্যাঁ বোনু, আমিও আপনার আর আপনার বান্ধবী সুকান্তার ভ্লগ দেখে ভীষণ আমার পাই।” এই কথা লেখার পাশাপাশি আলিঙ্গনের চিহ্ন জুড়ে দিয়েছেন স্যান্ডি। এখন সুকান্ত একজন পুরুষ হওয়ার সত্ত্বেও, তাঁকে কেন অনন্যার বান্ধবী বলছেন স্যান্ডি, ঠিক কী ইঙ্গিত করতে চাইছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়।

এক দর্শক মন্তব্য করেছেন, ”বাংলা ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত তারকারা, একে-অপরকে প্রকাশ্যে আক্রমণ করেন না এই পরিমাণে। কিন্তু বাংলা কিছু কনটেন্ট ক্রিয়েটারের মধ্যে তীব্র বিরোধিতার ছবি, শেষ দুই সপ্তাহে প্রকাশ্যে এসেছে।”