AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

থিয়েটারের টানে এক মঞ্চে অঞ্জন-অমিত-নীল! নাট্যচর্চার নতুন পথ দেখাচ্ছে ‘বেপরোয়া’

অ্যাকাডেমি অব ফাইন আর্টসের প্রেক্ষাগৃহে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান, যার নাম 'একদিন বৃষ্টিতে...'। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ— সঙ্গীতজগতে এই প্রথমবার একই মঞ্চে একসঙ্গে পারফর্ম করবে 'D-Trio', যেখানে থাকছেন অঞ্জন দত্ত, অমিত দত্ত এবং নীল দত্ত।

থিয়েটারের টানে এক মঞ্চে অঞ্জন-অমিত-নীল! নাট্যচর্চার নতুন পথ দেখাচ্ছে ‘বেপরোয়া’
| Updated on: Aug 05, 2026 | 5:04 PM
Share

থিয়েটার প্রযোজনার অর্থনৈতিক ভবিষ্যততে সুদৃঢ় করতে তহবিল গড়ার এক ব্যতিক্রমী উদ্যোগ নিল কলকাতার নাট্যদল ‘বেপরোয়া’। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের প্রেক্ষাগৃহে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান, যার নাম ‘একদিন বৃষ্টিতে…’। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ— সঙ্গীতজগতে এই প্রথমবার একই মঞ্চে একসঙ্গে পারফর্ম করবে ‘D-Trio’, যেখানে থাকছেন অঞ্জন দত্ত, অমিত দত্ত এবং নীল দত্ত।

নাট্যদলের তরফে জানানো হয়েছে, এটি নিছক কোনও গানের জলসা নয়; বরং নাট্যচর্চাকে আর্থিক স্বাবলম্বিতা দেওয়ার এক নতুন দিশা। কনসার্ট থেকে সংগৃহীত পুরো অর্থই দলের ভবিষ্যৎ নাট্যপ্রযোজনা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মেরুদণ্ড হিসেবে কাজ করবে। প্রতি নাট্য-মরশুমে এমন বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজস্ব ফান্ড তৈরি করার পরিকল্পনা রয়েছে বেপরোয়া নাট্যদলের।

দলের সম্পাদক কৌস্তভ রায়ের কথায়, “নাটক নির্মাণের ক্ষেত্রে বাণিজ্যিক চাপ ও আর্থিক সংকট যাতে শিল্পের স্বাধীনতায় বা দল পরিচালনায় বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্যই এই স্বনির্ভর অর্থনৈতিক কাঠামো তৈরির ভাবনা। কনসার্টের এই আয় সরাসরি আমাদের নাট্যপ্রযোজনার কাজে যুক্ত করা হবে।”

আর্থিক সংস্থানের পাশাপাশি কলকাতার বহুসংস্কৃতির ঐতিহ্যকেও এই আয়োজনের মাধ্যমে সম্মান জানাতে চায় ‘বেপরোয়া’। নাট্যদলের সদস্যদের মতে , অঞ্জন দত্তর সুর ও কথায় বহু বছর ধরে কলকাতার বৈচিত্র্যময় জনজীবন, আংলো-ইন্ডিয়ান সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে, তা অতুলনীয়। সেই ভাবধারাকেই দর্শকের দরবারে নতুন করে পেশ করতে চলেছেন তাঁরা।

এখানেই শেষ নয়, এই উদ্যোগের অংশ হিসেবে অঞ্জন দত্তর দীর্ঘ শিল্পীজীবন, শহর কলকাতাকে ঘিরে তাঁর স্মৃতি এবং সৃষ্টিকে নথিবদ্ধ করার কাজ শুরু করেছে দলটি। ভবিষ্যৎ প্রজন্মের গবেষক ও সঙ্গীতপ্রেমীদের জন্য একটি তথ্যভিত্তিক আর্কাইভ গড়ে তোলাই তাঁদের চূড়ান্ত লক্ষ্য।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত