AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taslima Nasrin: আপনি কি ভারতেই থাকবেন? সাংবাদিকের প্রশ্নে স্পষ্ট অবস্থান জানালেন বাংলাদেশি লেখিকা

Taslima Nasrin Kolkata visit: কলকাতা থেকে কেমন স্মৃতি নিয়ে যাচ্ছেন? প্রশ্ন শুনেই খুশির অভিব্যক্তি তাঁর চোখে-মুখে। বললেন, "খুবই ভালো স্মৃতি। মানুষের ভালোবাসা বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এতটা পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে।" আবার কবে কলকাতা আসতে চান? বাংলাদেশি লেখিকা জানিয়ে দিলেন, খুব শীঘ্রই আসবেন তিনি।

Taslima Nasrin: আপনি কি ভারতেই থাকবেন? সাংবাদিকের প্রশ্নে স্পষ্ট অবস্থান জানালেন বাংলাদেশি লেখিকা
কলকাতা বিমানবন্দরে তসলিমা নাসরিনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 4:43 PM
Share

কলকাতা: দু’দশক পর কলকাতায় আসতে পেরেছেন। আর তিলোত্তমায় পা দিয়েই একাধিক জায়গায় সংবর্ধনা পেয়েছেন। মানুষের ভালোবাসায় আপ্লুত তিনি। বুধবার কলকাতা ছাড়ার সময় সে কথাই জানিয়ে গেলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। জানিয়ে দিলেন, শীঘ্রই কলকাতায় আসবেন। বাংলাদেশেও তিনি ফিরতে চান বলে জানিয়ে গেলেন। তবে আপাতত ভারতেই থাকবেন বলে জানালেন।

তাঁর লেখনী নিয়ে নানা বিতর্ক। বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত। ২০০৭ সাল থেকে কলকাতাতেও এতদিন আসতে পারেননি। রাজ্যে পালাবদলের পর তিলোত্তমায় পা রাখতে পেরেছেন তসলিমা। গত ৩১ জুলাই কলকাতায় আসেন তিনি। কয়েকদিন থেকে এদিন কলকাতা থেকে রওনা দেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশে যাওয়ার প্রশ্নে তিনি বলেন, “৩২ বছর আমি নির্বাসনে আছি। অবশ্যই ফিরতে চাই। কিন্তু, ফিরতে দেওয়া হয় না। আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার। এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে, ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনও বৈধ নথি নেই যাওয়ার।” তাহলে কি ভারতেই থাকবেন? সাংবাদিকদের এই প্রশ্নে স্পষ্ট উত্তর দিলেন বাংলাদেশি লেখিকা। বলে দিলেন, “আপাতত ভারতেই থাকব।”

কলকাতা থেকে কেমন স্মৃতি নিয়ে যাচ্ছেন? প্রশ্ন শুনেই খুশির অভিব্যক্তি তাঁর চোখে-মুখে। বললেন, “খুবই ভালো স্মৃতি। মানুষের ভালোবাসা বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এতটা পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে।” আবার কবে কলকাতা আসতে চান? বাংলাদেশি লেখিকা জানিয়ে দিলেন, খুব শীঘ্রই আসবেন তিনি। বললেন, “অক্টোবরে কথা হচ্ছে। না হলে জানুয়ারিতে। বইমেলাতে তো আসবই।”

সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব। দুর্গোৎসব। সেইসময় কি কলকাতায় দেখা যাবে তাঁকে। বললেন, “পুজোয় আসা সম্ভব হবে না। ওইসময় অন্য দেশে থাকব। তবে কলকাতা যখনই ডাকবে, আমি আসব।” কলকাতায় শীঘ্র আসবেন জানিয়েই কলকাতা বিমানবন্দরের ভিতরে ঢুকে গেলেন তিনি।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?