”দ্য কেরালা স্টোরি টু’ প্রোপাগান্ডা, বাজে ছবি’, কেন ক্ষোভ উগরে দিলেন অনুরাগ

কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত 'দ্য কেরালা স্টোরি টু' আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।একটি দৃশ্যে দেখা যায়, এক মুসলিম পরিবারের দ্বারা ছবির এক প্রধান চরিত্রকে জোর করে গরুর মাংস খাওয়ানো হচ্ছে। এবার এই ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, তিনি ছবিটিকে ‘প্রচারমূলক’ বলে আখ্যা দিয়েছেন।

দ্য কেরালা স্টোরি টু প্রোপাগান্ডা, বাজে ছবি, কেন ক্ষোভ উগরে দিলেন অনুরাগ

| Edited By: Bhaswati Ghosh

Feb 23, 2026 | 1:26 PM

কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত ‘দ্য কেরালা স্টোরি টু’ আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।একটি দৃশ্যে দেখা যায়, এক মুসলিম পরিবারের দ্বারা ছবির এক প্রধান চরিত্রকে জোর করে গরুর মাংস খাওয়ানো হচ্ছে। এবার এই ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, তিনি ছবিটিকে ‘প্রচারমূলক’ বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি পরিচালককে জিজ্ঞাসা করা হয়, তিনি কি ‘দ্য কেরালা স্টোরি টু’-র ট্রেলার দেখেছেন? জবাবে তিনি বলেন, ”’দ্য কেরালা স্টোরি’ একেবারে বাজে ছবি। এটা সম্পূর্ণ প্রোপাগান্ডা। একেবারে বাজে কথা। এভাবে কেউ কাউকে গরুর মাংস খাওয়ায়? এভাবে তো কাউকে খিচুড়িও খাওয়ানো হয় না। একেবারে আবর্জনা। একে বলা যায় ক্র্যাপ।”

তিনি আরও বলেন, “ওরা শুধু টাকা রোজগার করতে চায় এবং সবাইকে খুশি করার নামে মানুষকে বিভক্ত করতে চায়। নির্মাতা লোভী মানুষ। তিনি শুধু অর্থ উপার্জন করতে চান।” কয়েক দিন আগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও একটি বিবৃতি জারি করে ছবিটির নিন্দা করেন। তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতির ভূমি কেরালাকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে চিত্রিত করার প্রচেষ্টা আমাদের সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে। কেরালার ধর্মনিরপেক্ষ ভিত্তিকে মিথ্যা প্রচারের মাধ্যমে দুর্বল করার যে কোনও চেষ্টা রুখে দেওয়া এবং ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্ববোধের মূল্যবোধ বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।” ছবিটি কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে। তাই এখন ছবি মুক্তি পেলেই বোঝা যাবে, কী ধরনের বিতর্ক তৈরি করতে পারে এই ছবিটি।