শটের মাঝে নেশায় টলছিলেন অভিনেতা! কী করেছিলেন অনুরাগ?
অনুরাগ কাশ্যপ বরাবরই স্পষ্টভাষী। শৃঙ্খলা নিয়ে আপস করেন না। তাঁর মতে, সিনেমা সকলের মিলিত পরিশ্রমের ফল। একজনের অনিয়ন্ত্রিত আচরণ পুরো ইউনিটকে সমস্যায় ফেলে। শরীরী ভাষা, ফ্রেমের বিশ্বাসযোগ্যতা- সবকিছুই গুরুত্বপূর্ণ। শুধু সংলাপ বললেই অভিনয় হয়না। তাঁর এই শৃঙ্খলার জন্যই হয়ত একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি।

শুটিং ফ্লোরে জায়গা কম। বার কাউন্টারের পিছন থেকে বেরিয়ে এসে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা অভিনেতার। কাজটা সহজ- কিন্তু তিনি সোজা হয়ে হাঁটতেই পারছেন না! এতটাই নেশাগ্রস্থ যে হাত-পা ছুঁড়ে এগোচ্ছেন, কখনও বোতল পড়ে যাচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পরিচালক অনুরাগ কাশ্যপ চকের দাগ টেনে শেষ সতর্কবার্তা দেন—“এই দাগ যদি তোমার গায়ে লাগে, আমি তোমাকে ছবিতে রাখছি না।” পরিচালক হিসাবে বেশ কঠোর অনুরাগ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ নিজেই এই ঘটনার কথা ভাগ করে নেন। কী হয়েছিল সেইদিন শুটিংয়ে? কেন কঠোর শাসন করতে বাধ্য হয়েছিলেন অনুরাগ? তিনি বলেন, “একবার ফেঁসে গিয়েছিলাম। এক অভিনেতা কিছুতেই সোজা হয়ে হাঁটতেই পারছিলেন না। জায়গা ছোট ছিল, তবু সহজেই বেরোনো যেত। কিন্তু ওর হাত-পা নিয়ন্ত্রণে ছিল না, এদিক-ওদিক লেগে বোতল পড়ে যাচ্ছিল।”
পরিস্থিতি সামলাতে তিনি মেঝে আর দেওয়ালে চক দিয়ে দাগ কেটে দেন। তারপর স্পষ্ট জানিয়ে দেন—দাগ শরীরে লাগলেই বাদ হয়ে যাবেন অভিনেতা। অবাক কাণ্ড, সেই সতর্কবার্তার পরই অভিনেতা একেবারে সোজা হয়ে হাঁটেন! নিজের কৌশলেই সেই দিনের শুটিং সামলে নেন অনুরাগ।
অনুরাগ কাশ্যপ বরাবরই স্পষ্টভাষী। শৃঙ্খলা নিয়ে আপস করেন না। তাঁর মতে, সিনেমা সকলের মিলিত পরিশ্রমের ফল। একজনের অনিয়ন্ত্রিত আচরণ পুরো ইউনিটকে সমস্যায় ফেলে। শরীরী ভাষা, ফ্রেমের বিশ্বাসযোগ্যতা- সবকিছুই গুরুত্বপূর্ণ। শুধু সংলাপ বললেই অভিনয় হয় না। তাঁর এই শৃঙ্খলার জন্যই হয়ত একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি।
এদিকে তিনি প্রস্তুতি নিচ্ছেন তাঁর ছবি ‘কেনেডি’-র ভারতীয় মুক্তির। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়োনোর পর ছবিটি ২০ ফেব্রুয়ারি থেকে Zee5-এ দেখা যাবে ছবিটি। রাহুল ভাট, সানি লিওন অভিনীত এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন সকলে।
