AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ananya Panday: অক্ষয়ের ছেলে আরবের সঙ্গে প্রেম করছেন অনন্যা! ছবি ঘিরে জোর জল্পনা

Ananya Panday and Aarav Bhatia dating: ঝলকানি ও ক্যামেরা থেকে দূরত্ব বজায় রাখতে ভালোবাসেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ছেলে আরব ভাটিয়া। তবে এবার নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এলেন এই তারকাসন্তান। সৌজন্যে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে! সম্প্রতি দু’জনকে একফ্রেমে ছুটির মেজাজে দেখা যেতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

Ananya Panday: অক্ষয়ের ছেলে আরবের সঙ্গে প্রেম করছেন অনন্যা! ছবি ঘিরে জোর জল্পনা
| Updated on: Oct 23, 2026 | 8:25 PM
Share

তারকা পরিবারের সন্তান হলেও বরাবরই গ্ল্যামার জগতের ঝলকানি ও ক্যামেরা থেকে দূরত্ব বজায় রাখতে ভালোবাসেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ছেলে আরব ভাটিয়া। তবে এবার নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এলেন এই তারকাসন্তান। সৌজন্যে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে! সম্প্রতি দু’জনকে একফ্রেমে ছুটির মেজাজে দেখা যেতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অনন্যা ও আরব। তাঁদের হাতে ছিল বাড়িতে বেক করা কিছু সুস্বাদু খাবার। আসলে তাঁদেরই এক বন্ধুর শেয়ার করা ছবি নিজের স্টোরিতে রি-পোস্ট করেন অনন্যা। কৌতুকভরা গলায় ক্যাপশনে লেখা ছিল— ‘গাইজ, আমার হাতে তৈরি খাবার অবশেষে অনুমোদন পেয়েছে!’

ছবিতে আরবের পরনে ছিল ধূসর রঙের ক্যাজুয়াল নকশা করা কার্ডিগান ও গাঢ় রঙের শার্ট। তাঁর হাতে ছিল মাফিনে ভরা একটি কাঁচের পাত্র। অন্যদিকে অনন্যাকে দেখা গিয়েছে বেশ আড্ডার মেজাজে— বাদামি রঙের ঢিলেঢালা হুডিতে, যার ওপর নীল হরফে লেখা ‘ম্যাড লাকি’।

২০০২ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন অক্ষয়-টুইঙ্কলের বড় ছেলে আরব। এই দম্পতির ২০১২ সালে জন্ম নেওয়া নিতারা নামে এক কন্যা সন্তানও রয়েছে। বলিউডের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় পরিবারের সদস্য হলেও আরবের লাইফস্টাইল একেবারেই আলাদা। অন্যান্য তারকাসন্তানদের মতো সোশ্যাল মিডিয়া বা পেজ-থ্রি পার্টিতে তিনি খুব একটা সক্রিয় নন। গ্ল্যামার দুনিয়া কিংবা অভিনয়ে পা রাখার বদলে নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি ভালোবাসেন তিনি।

তবে অনন্যার ফ্রেমে ক্যাজুয়াল লুকে আরবের এই উপস্থিতি অনুরাগীদের নজর কেড়েছে, আর সেই সঙ্গে উসকে দিয়েছে বলিপাড়ার নতুন বন্ধুত্বের সমীকরণ নিয়ে গুঞ্জন। অনেকে তো বলছেন, এবার আরবের সঙ্গেই প্রেমের খেলায় মাততে চলেছেন নাকি অনন্যা।

Follow Us