AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yashoda Hospitals Wellbeing Roundtable: সুস্থ দীর্ঘায়ু ও সার্বিক সুস্থতার বার্তা দিতে হায়দরাবাদে ‘দ্য ওয়েলবিয়িং রাউন্ডটেবিল’ আয়োজন যশোদা হাসপাতালের

Healthy Longevity and Holistic Wellbeing: প্রচলিত স্বাস্থ্য পরিষেবার গণ্ডি পেরিয়ে যশোদা হাসপাতালের এই উদ্যোগ কর্পোরেট নেতৃত্বকে কর্মক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সুস্থতা নিশ্চিত করার বিষয়ে আলোচনার একটি মঞ্চ তৈরি করে দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্বের মধ্যে মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করার পাশাপাশি, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাসগুলি কর্পোরেট সংস্থাগুলিতে কীভাবে কার্যকর করা যায়, তা নিয়েও সচেতনতা বাড়িয়েছে এই রাউন্ডটেবিল।

Yashoda Hospitals Wellbeing Roundtable: সুস্থ দীর্ঘায়ু ও সার্বিক সুস্থতার বার্তা দিতে হায়দরাবাদে ‘দ্য ওয়েলবিয়িং রাউন্ডটেবিল’ আয়োজন যশোদা হাসপাতালের
হায়দরাবাদে ‘দ্য ওয়েলবিয়িং রাউন্ডটেবিল’ আয়োজন করল যশোদা হাসপাতালImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 21, 2026 | 2:08 PM
Share

হায়দরাবাদ: সুস্থ দীর্ঘায়ু, জীবনযাত্রার মান, ব্যক্তিগত সুস্থতা এবং কর্মীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে হায়দরাবাদের হাইটেক সিটি ক্যাম্পাসে ‘দ্য ওয়েলবিয়িং রাউন্ডটেবিল – অ্যাডিং লাইফ টু ইয়ার্স’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করল যশোদা হাসপাতাল। চিকিৎসা, কর্পোরেট, ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আধুনিক জীবনযাত্রায় সার্বিক সুস্থতার গুরুত্ব নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন তাঁরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও প্রযোজক বিজয় দেবেরাকোন্ডা এবং হার্টফুলনেসের গ্লোবাল গাইড কমলেশ ডি প্যাটেল (দাজি)। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় যোগ দেন অলিম্পিক পদকজয়ী ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের বিজয়ী পিভি সিন্ধু।

হায়দরাবাদের বিভিন্ন গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) থেকে প্রায় ৫০০ জন আমন্ত্রিত অতিথি এই অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন সংস্থার সিইও, উচ্চপদস্থ আধিকারিক, বিভাগীয় প্রধান, ম্যানেজার এবং কর্পোরেট নেতৃত্বরা। আলোচনায় গুরুত্ব পায় রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার প্রয়োজনীয়তা, বৈজ্ঞানিক গবেষণাভিত্তিক দীর্ঘায়ুর উপায় এবং কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার বিষয়। দীর্ঘায়ু সংক্রান্ত গবেষণার নতুন দিক, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা, গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল যাচাই এবং কর্পোরেট সংস্থাগুলিতে স্বাস্থ্যকর জীবনযাত্রা চালুর মতো বিষয়ও আলোচনায় উঠে আসে।

স্বাগত ভাষণে যশোদা হাসপাতালের চেয়ারম্যান জি রবীন্দর রাও বলেন, “যশোদা হাসপাতালে আমরা প্রতিদিন দেখি, রোগ নির্ণয়ে দেরি হলে রোগী এবং তাঁর পরিবারের উপর কতটা প্রভাব পড়ে। ‘দ্য ওয়েলবিয়িং রাউন্ডটেবিল’-এর মাধ্যমে আমরা চিকিৎসার পরিবর্তে রোগ প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দিতে চাই। স্বাস্থ্যকর কর্মক্ষেত্র এবং সুস্থ সমাজ গড়ে তুলতে কর্পোরেট নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।”

Yashoda Hospitals Hosted The Wellbeing Roundtable

হায়দরাবাদে ‘দ্য ওয়েলবিয়িং রাউন্ডটেবিল’ আয়োজন করল যশোদা হাসপাতাল

যশোদা হাসপাতালের ডিরেক্টর ডা. অভিনব গোরুকান্তি বলেন, “স্বাধীনতার পর থেকে ভারতে মানুষের গড় আয়ু দ্বিগুণেরও বেশি বেড়েছে। কিন্তু জীবনের সেই অতিরিক্ত বছরগুলির মধ্যে দশ বছরেরও বেশি সময় ভারতীয়দের অসুস্থতার মধ্যে কাটাতে হচ্ছে। হাসপাতালের তথ্যও বলছে, এখন তিরিশ ও চল্লিশের কোঠায় থাকা মানুষের মধ্যেও জীবনযাত্রার কারণে সৃষ্ট রোগ দেখা যাচ্ছে। চিকিৎসাবিজ্ঞান জীবনে বছর যোগ করতে পারে, কিন্তু প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা সেই বছরগুলিকে অর্থবহ করে তোলে। দৈনন্দিন কর্মসংস্কৃতির অঙ্গ হিসেবে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কর্পোরেট নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

বিশিষ্ট অভিনেতা ও প্রযোজক বিজয় দেবেরাকোন্ডা বলেন, “জীবনে সাফল্য অর্জন করা গুরুত্বপূর্ণ। তবে সুস্থ থাকাও সমান জরুরি। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, নিজেদের স্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়া উচিত। সঠিক পুষ্টি, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক শান্তির সমন্বয়ে গড়ে ওঠা জীবনযাত্রা আমাদের জীবনকে আরও সুস্থ ও আনন্দময় করে তুলতে পারে। প্রত্যেককেই নিজের স্বাস্থ্য ও সুস্থতার দায়িত্ব নিতে হবে।”

Vijay Deverakonda At Yashoda Hospitals

হার্টফুলনেসের গ্লোবাল গাইড কমলেশ ডি প্যাটেল (দাজি) বলেন, “প্রকৃত সুস্থতা শুধুমাত্র শারীরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। শরীর, মন ও আবেগের মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন। ধ্যান, শান্ত চিন্তাভাবনা এবং স্বাস্থ্যকর অভ্যাস আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শুধু দীর্ঘায়ু নয়, জীবনে শান্তি, আনন্দ এবং উন্নত জীবনযাত্রার মানও গড়ে তোলা জরুরি।”

পিভি সিন্ধু বলেন, “একজন ক্রীড়াবিদের জীবনে স্বাস্থ্য, শৃঙ্খলা এবং নিয়মিত অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক শক্তিও সাফল্যের অন্যতম ভিত্তি। প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে শরীরচর্চা, সুষম পুষ্টি এবং পর্যাপ্ত বিশ্রামকে অগ্রাধিকার দেওয়া উচিত। দীর্ঘমেয়াদি সাফল্যের পথ হল স্বাস্থ্যকর জীবনযাপন।”

Pv Sindhu At Yashoda Hospitals

প্রচলিত স্বাস্থ্য পরিষেবার গণ্ডি পেরিয়ে যশোদা হাসপাতালের এই উদ্যোগ কর্পোরেট নেতৃত্বকে কর্মক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সুস্থতা নিশ্চিত করার বিষয়ে আলোচনার একটি মঞ্চ তৈরি করে দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্বের মধ্যে মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করার পাশাপাশি, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাসগুলি কর্পোরেট সংস্থাগুলিতে কীভাবে কার্যকর করা যায়, তা নিয়েও সচেতনতা বাড়িয়েছে এই রাউন্ডটেবিল। এর লক্ষ্য, আরও সুস্থ ও আরও কর্মক্ষম কর্মীবাহিনী গড়ে তোলা।

Follow Us