AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেখা ভরতদ্বাজের জন্যই ‘বরফি’ ছবিতে অরিজিতের গান গাওয়া

সম্প্রতি একটি পডকাস্টে হাজির ছিলেন রেখা ভরদ্বাজ। তিনি জানিয়েছেন, 'বরফি' ছবির জন্য গান তৈরি করছিলেন, সুরকার প্রীতম। তিনি একদিন রেখা ভরদ্বাজকে ফোন করে জানালেন...

রেখা ভরতদ্বাজের জন্যই 'বরফি' ছবিতে অরিজিতের গান গাওয়া
| Updated on: Apr 14, 2025 | 5:58 PM
Share

সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এখন গোটা দেশের হৃদয়ে বাস করেন। তাঁর গানে মজে সকলে। তবে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং-এর প্লেব্যাক শুরুর কাহিনি জানা গেল সঙ্গীত শিল্পী রেখা ভরতদ্বাজের সাক্ষাৎকার থেকে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির ছিলেন রেখা ভরদ্বাজ। তিনি জানিয়েছেন, ‘বরফি’ ছবির জন্য গান তৈরি করছিলেন, সুরকার প্রীতম। তিনি একদিন রেখা ভরদ্বাজকে ফোন করে জানালেন, ‘বরফি’তে একটি গান রেখাজিকে গাইতে হবে। রেখা প্রীতমকে জানিয়েছিলেন, গানটি পাঠাতে, কারণ ‘ফির লে আই …’ গানটি বিশাল ভরতদ্বাজ শুনতে চেয়েছেন। তখন অরিজিৎ সিং-এর গলায় একটি স্ক্র্যাচ অডিও প্রীতম পাঠায় রেখাকে। এই প্রথম নতুন গলা শোনেন রেখা। তখন প্রীতমকে তিনি জিজ্ঞেস করেছিলেন, এই গানটি অরিজিৎকে দিয়ে কেন গাওয়াচ্ছেন না?  উত্তরে প্রীতম জানান, অনুরাগ স্যার (পরিচালক অনুরাগ বসু) এই গানটি মহিলা কন্ঠে চাইছেন। এরপর প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। প্রীতম আবার রেখাকে ফোন করে বলেন, মুম্বই এসে গানটি রেকর্ড করতে হবে। রেখা ভরদ্বাজ যখন মুম্বই এই গানটির রেকর্ড করতে যান, তখন অরিজিতের সঙ্গে আলাপ হয়। তখন  রেখা অরিজিৎকে ডেকে বলেন, ওর গাওয়া গানের শেষে যে আলাপটা করেছে, সেটাকে প্রায় কপি করে দিয়েছেন তিনি। এরপর আবার প্রীতমকে জিজ্ঞাসা করেন, নতুন এই ছেলেটাকে দিয়ে গাওয়াচ্ছোনা কেন? উত্তরে প্রীতম বলেন, অরিজিতের বহু গান এবার আসতেই থাকবে। রেখা ভরতদ্বাজ বুঝতে পারেন, আপাতত অরিজিতকে দিয়ে কবে গান রেকর্ড করবে কোন প্ল্যান করা নেই প্রীতমের। রেখা গান রেকর্ড করে ফিরে আসেন দিল্লি। এর কিছুদিন পর অরিজিৎ মেসেজ করে রেখা ভরতদ্বাজকে জানান, তাঁর বলার পরই অরিজিৎ সিং-এর গলায়, ‘ফের লে আই ..’ গানটা সিনেমায় রেখে দেন প্রীতম। এরপর অরিজিতের বহু গান দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়