Bigg Boss: প্রথমবার বিগ বস দেখবেন অরিজিৎ সিং! জানেন কেন?
Arijit Singh Bigg Boss: প্রাণখোলা মেজাজ দিয়ে শুরুতেই লাইমলাইট কেড়ে নিয়েছেন গায়ক কাজী তৌকীর। তাঁর বলা “আমি রকস্টার”—এই কথাটি এখন নেটপাড়ায় ট্রোলের খোরাক হলেও, তাঁর এই উপস্থিতি নাকি অন্যরকম এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে! কারণ, শুধু এই কাজীর খাতিরেই জীবনে প্রথমবার ‘বিগ বস্’-এর দর্শক হতে চলেছেন খোদ অরিজিৎ সিং!

‘বিগ বস্ ২০’-র পর্দা উঠতেই প্রতিযোগী তালিকা নিয়ে দর্শককূলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে সেই ভিড়ের মাঝেও নিজের খামখেয়ালি রসিকতা আর প্রাণখোলা মেজাজ দিয়ে শুরুতেই লাইমলাইট কেড়ে নিয়েছেন গায়ক কাজী তৌকীর। তাঁর বলা “আমি রকস্টার”—এই কথাটি এখন নেটপাড়ায় ট্রোলের খোরাক হলেও, তাঁর এই উপস্থিতি নাকি অন্যরকম এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে! কারণ, শুধু এই কাজীর খাতিরেই জীবনে প্রথমবার ‘বিগ বস্’-এর দর্শক হতে চলেছেন খোদ অরিজিৎ সিং!
কাজী ও অরিজিতের রসায়নটাও বেশ পুরোনো। ২০০৫ সালের জনপ্রিয় মিউজিক শো ‘ফেম গুরুকুল’-এর মঞ্চে প্রথম দেখা হয়েছিল অরিজিৎ আর কাজীর। সেই থেকেই দু’জনের সমীকরণ বেশ গাঢ়; এমনকী এই বছরেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের ভিটেতেও ঘুরে এসেছেন কাজী। বন্ধুকে সমর্থন জানাতে ৯ সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডলে অরিজিৎ স্পষ্টই লেখেন, “জীবনে প্রথম বার হলেও আমাকে এখন ‘বিগ বস্’ দেখতেই হবে, কারণ আমাদের রকস্টার কাজী ওখানে লড়াই করছে!”
এবারের মরসুমে কাজী ছাড়াও প্রতিযোগীর খাতায় নাম লিখিয়েছেন কনিকা মান্ন, আসিফ খান, মেরি কম, ঈশা রিখী, রীতি তিওয়ারী, আম্রপালী দুবে, লভ গিল, হর্ষ মাচারে, মাহী বীজ, তন্ময় সিংহ, অরিশফা খান, কুশল তনওয়ার, অমন গাঁধী এবং উদিতি সিংহ।
তবে বাড়ি কিংবা প্রতিযোগীদের চালচিত্র বদলালেও বরাবরের মতোই ‘বিগ বস্’-এর আসল আকর্ষণ কিন্তু সঞ্চালক সলমন খানই। ‘তথাস্তু’ থিম নিয়ে শুরু হওয়া এই মরসুমেও সল্লু মিঞার সেই চিরচেনা কড়া ধমক, রসবোধ আর সপ্তাহান্তের ‘উইকএন্ড কা বার’-এর জন্যই মুখিয়ে রয়েছেন দর্শকেরা। সলমনের এই বলিষ্ঠ উপস্থিতি ছাড়া বিগ বসের যে আর কোনও বিকল্প হয় না, তা একবাক্যে মানছেন সবাই।
