সলমনের বান্ধবীর সঙ্গে কাজ করছেন অরিজিৎ!

বিবাদ সত্ত্বেও তাই সলমনের চর্চিত বান্ধবীর সঙ্গে অরিজিতের কাজের খবর একাধিক প্রশ্ন তৈরি করেছে নেটিজেনদের মনে। নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি হয়তো পুরোনো দ্বন্দ্ব ভুলে নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত, আবার কেউ প্রশ্ন তুলছেন এটা কি সলমনকে পাশ কাটিয়ে যাওয়ার কৌশল?

সলমনের বান্ধবীর সঙ্গে কাজ করছেন অরিজিৎ!

Feb 06, 2026 | 3:10 PM

বলিউডে আবারও চর্চার শীর্ষে উঠে এলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। কিছুদিন আগেই অরিজিৎ জানান প্লে ব্যাক সিঙ্গার হিসাবে তাঁকে আর দেখা যাবে না। এরই মধ্যে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘Echoes of Us’ প্রজেক্টের টিজার, যেখানে রোমান্টিক গান ‘তেরে সঙ্গ’-এ অরিজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লুলিয়া ভান্টুর। আর সেই নিয়েই ভক্তদের মধ্যে জোর জল্পনা তৈরি হয়েছে।

কেন তৈরি হয়েছে জল্পনা?

সলমনের বান্ধবীর সঙ্গে কাজ করছেন অরিজিৎ। এই নতুন মিউজিক ভিডিয়ো সামনে আসতেই বহু পুরোনো কিন্তু আলোচিত সলমন খান ও অরিজিৎ সিংয়ের বিতর্কিত সম্পর্কের ইতিহাসের গল্প উঠে আসছে, যার জেরে নেটদুনিয়ায় নতুন করে শুরু হয়েছে তর্ক-বিতর্ক ও ট্রোলিং।

২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শোতে সলমন খানকে নিয়ে অরিজিতের একটি মন্তব্য ঘিরে শুরু হয় দুই তারকার মধ্যে দূরত্ব। একটি অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে সলমন খান অরিজিৎকে বলেন, “সো গয়ে থে”  তখন অরিজিৎ সলমনকে উত্তর দিয়েছিলেন, “আপ লোগো নে সুলা দিয়া”।  অরিজিতের এই মন্তব্যে সলমন বিরক্ত হয়েছিলেন।

এরপর বহু বছর ধরে গুঞ্জন শোনা যায়, সলমন খান নাকি তাঁর প্রযোজিত একাধিক ছবিতে অরিজিতের গান ব্যবহার করতে চাননি। এমনকি কিছু বড় বাজেটের প্রজেক্ট থেকে অরিজিতকে বাদ দেওয়ার অভিযোগও সামনে এসেছিল। এই ঘটনা সেই সময় বলিউডে বড় আলোড়ন তুলেছিল এবং দুই তারকার সম্পর্ককে ঘিরে নানা বিতর্ক দেখা যায় সেই সময়। এমনকী অরিজিৎ প্লে ব্যাক সিঙ্গার হিসাবে তাঁকে আর দেখা যাবে না বলার পর বার বার উঠে আসছিল সেই পুরেনো বিতর্কের কথা।

বিবাদ সত্ত্বেও তাই সলমনের চর্চিত বান্ধবীর সঙ্গে অরিজিতের কাজের খবর একাধিক প্রশ্ন তৈরি করেছে নেটিজেনদের মনে। নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি হয়তো পুরোনো দ্বন্দ্ব ভুলে নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত, আবার কেউ প্রশ্ন তুলছেন এটা কি সলমনকে পাশ কাটিয়ে যাওয়ার কৌশল? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে ভক্তরা। কেউ বলছেন, শিল্পের ঊর্ধ্বে ব্যক্তিগত শত্রুতা থাকা উচিত নয়। আবার সমালোচকরা এও মনে করছেন এই জুটি ইচ্ছাকৃতভাবে কনট্রোভার্সি তৈরি করে গান ভাইরাল করতে চাইছেন।

সলমন–লুলিয়া সম্পর্ক ঘিরে পুরোনো গসিপ নতুন করে ভাইরাল হয়েছে। একই সঙ্গে অরিজিতের সাম্প্রতিক রিটায়ারমেন্ট মন্তব্যের পর এমন বড় প্রজেক্টে যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। নাকি এটি শুধুই প্রচার ও ব্যবসার কৌশল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।