ফের ‘চটিচাটা’ আক্রমণের মুখে ইমন, এবার গায়িকা বললেন ‘একদম’…
তৃণমূল কংগ্রেসের জন্য উন্নয়নের পাঁচালী গাওয়ার পর থেকে 'চটিচাটা' আক্রমণের মুখে প্রায়শই পড়েন ইমন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের আগে জল্পনা ছিল, তিনি সবুজ শিবিরের হয়ে ভোটে লড়বেন। সেই সময়ে ইমনকে আক্রমণ করা হয়েছিল, তাঁর মায়ের মৃত্যুদিনে। এতে ভীষণই ক্ষুব্ধ হয়ে, সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গায়িকা।

তৃণমূল কংগ্রেসের জন্য উন্নয়নের পাঁচালী গাওয়ার পর থেকে ‘চটিচাটা’ আক্রমণের মুখে প্রায়শই পড়েন ইমন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের আগে জল্পনা ছিল, তিনি সবুজ শিবিরের হয়ে ভোটে লড়বেন। সেই সময়ে ইমনকে আক্রমণ করা হয়েছিল, তাঁর মায়ের মৃত্যুদিনে। এতে ভীষণই ক্ষুব্ধ হয়ে, সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গায়িকা।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পরামর্শ দেন, কিছু আনসোশ্যাল নেটিজেনের নেগেটিভ মন্তব্যকে গুরুত্ব না দিয়ে, সমাজ মাধ্যমে আগের মতোই ফিরে আসতে। সমাজ মাধ্যমে তাঁর কাকুর সঙ্গে দারুণ সব মজার ভিডিয়ো নিয়মিত পোস্ট করেন ইমন। এবার নববর্ষে এমনই একটা ভিডিয়ো পোস্ট করলেন গায়িকা। মাথায় ঘোমটা দিয়ে, একেবারে কাকুর পায়ে পড়ে ইমন তাঁকে নববর্ষের শুভেচ্ছা জানান। এতে ঘাবড়ে গিয়ে ইমনের সঙ্গে খুনসুটি করেন তাঁরা কাকু।
তবে এমন একটা ভিডিয়োর নীচেও, এক নেটিজেন এসে লিখলেন, ‘চটিচাটার ফল’। এই কমেন্ট দেখার পর মোক্ষম জবাব দিলেন ইমন। ইমন সেখানে গিয়ে মন্তব্য করেছেন, ‘একদম’! আসলে ইমন বিদ্রুপের সুরে এমনটা বলেছেন। ইমন এমন মন্তব্য করার পর, নেটিজেনদের একাংশ নেগেটিভ মন্তব্য করার ক্ষেত্রে পিছপা হতে পারেন, তেমনটা মনে করছেন অনেকে।
লক্ষণীয় এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী না হলেও, প্রচারপর্বে পাওয়া গিয়েছে ইমনকে। সবুজ শিবিরের অন্য প্রার্থীর হয়ে যেমন প্রচার করেছেন গায়িকা, তেমন হাওড়াতে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে, তাঁরই পাশে হাঁটতে দেখা গিয়েছে ইমনকে। পাশাপাশি গান গেয়ে ইমন মাতিয়ে রাখছেন তাঁর অনুরাগীদের।
