AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিওয়ালির আগেই ‘বাজি’ ফাটালেন জিৎ-মিমি!

  TV9 বাংলা ডিজিটাল: রাত পোহালেই দিওয়ালি। তার আগেই জিৎ–মিমি (Jeet-Mimi)একসঙ্গে ‘বাজি’ ফাটালেন! এই ‘বাজির’ শব্দে কি কান পাতা দায়? তা অবশ্য সময় বলবে। কেননা গতকালই মুক্তি পেয়েছে জিৎ–মিমির নতুন ছবি ‘বাজি’–র টিজার।ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় লাখ খানেকের ওপর ভিউস! জিৎ–মিমি এই প্রথম একসঙ্গে জুটি বাঁধলেন। স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে! টিজার দেখেই বোঝা যাচ্ছে ‘বাজি’ […]

দিওয়ালির আগেই ‘বাজি’ ফাটালেন জিৎ-মিমি!
জিৎ-মিমি
| Updated on: Nov 16, 2020 | 11:19 AM
Share

TV9 বাংলা ডিজিটাল: রাত পোহালেই দিওয়ালি। তার আগেই জিৎমিমি (Jeet-Mimi)একসঙ্গে ‘বাজি’ ফাটালেন! এই ‘বাজির’ শব্দে কি কান পাতা দায়? তা অবশ্য সময় বলবে। কেননা গতকালই মুক্তি পেয়েছে জিৎমিমির নতুন ছবি ‘বাজি’র টিজার।ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় লাখ খানেকের ওপর ভিউস!

জিৎমিমি এই প্রথম একসঙ্গে জুটি বাঁধলেন। স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে! টিজার দেখেই বোঝা যাচ্ছে ‘বাজি’ ভরপুর মশালা ছবি।জিতের মুখে চোখা চোখা ডায়লগ! ‘সবাই সময় মাপে ঘন্টা,মিনিট,সেকেন্ড দিয়ে,আমি সময় মাপি বাবার হার্ট রেট দিয়ে’ অথবা তোদের জন্য পাঞ্চ লাইন নয়,পাঞ্চই যথেষ্ট’এই ধরণের মারকাটারি ডায়লগ বহু বছর পর আবার শোনা গেল বাংলা সিনেমায়।এখন যেখানে গল্পকেই হিরো বানিয়ে ছবি বানাবার হিড়িক পড়েছে সেখানে দাঁড়িয়ে পরিচালক অংশুমান প্রত্যুষ একের পর এক ভরপুর মশালা ছবি বানিয়ে যাচ্ছেন। ‘বাজি’ অংশুমানের তৃতীয় ছবি।প্রযোজনা করেছেন জিৎ নিজেই।

মৃত্যুশয্যায় থাকা বাবাকে নতুন জীবন দিতে হলে ৩০ দিনের মধ্যে একটা মিশন পূর্ণ করতে হবে জিতকে। সেই ৩০ দিনের অ্যাকশনপ্যাক গল্প উঠে আসবে ‘বাজি’তে। ছবিতে জিতের বাবার চরিত্রে রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়।কলকাতা ছাড়াও অনেকটা অংশ শ্যুটিং হয়েছে লন্ডনে। বাজি’র চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। সঙ্গীতের দায়িত্বভার সামলেছেন জিত গঙ্গোপাধ্যায়। ‘আয় না কাছে রে’ গানের ঝলকও ধরা পড়েছে টিজারে। ‘বাজি’ কবে মুক্তি পাবে এখনও  কিছু জানানো হয়নি।

Jeet-Mimi during shooting

লন্ডনে শ্যুটিংয়ে জিৎ-মিমি

অংশুমানের আগের ছবি ‘sos kolkata’ পুজোতেই রিলিজ করেছিল।ওই ছবিতেও মিমি ছিলেন। বক্স অফিসের নিরিখে ‘sos kolkata’ মোটামুটি ব্যবসা করেছে।জিতের আগের ছবি ‘অসুর’ও খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি। জিতের সঙ্গেও অংশুমানের এটা দ্বিতীয় ছবি।এখন দেখার জিৎমিমি জুটি কতটা জোরে ‘বাজি’ ফাটাতে পারবেন?

Follow Us