AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাহাড়ের কোলে নিভৃতে কার সঙ্গে? মধুমিতার ভ্রমণ-কাহিনীর ‘রহস্য’ ফাঁস

Madhumita Sarcar: ভোট দিয়ে ফের পাহাড়ে ছুটেছেন মধুমিতা। সেখান থেকেই ভিডিয়ো করে তাঁর বক্তব্য, "অনেকেই জিজ্ঞাসা করেন বাইরে ঘুরতে গেলে কে আমার ছবি তুলে দেয়? ওই যে দেখুন।" দেখা গেল, তাঁর সঙ্গে রয়েছেন স্থানীয় এক ব্যক্তি।

পাহাড়ের কোলে নিভৃতে কার সঙ্গে? মধুমিতার ভ্রমণ-কাহিনীর 'রহস্য' ফাঁস
মধুমিতার ভ্রমণ-কাহিনীর 'রহস্য' ফাঁস
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 8:26 PM
Share

মধুমিতা সরকার কার সঙ্গে ঘুরতে যান– এ প্রশ্ন সকলের। শুধু যে আমজনতার মনেই এই প্রশ্ন জেগেছে তা কিন্তু নয়। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায়— সকলেই এই প্রশ্ন করেছেন তাঁকে। এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন মধুমিতা। ট্রিপে তাঁর সুন্দর ছবি কে তুলে দেন ভিডিয়ো করে জানালেন সবটা।

ভোট দিয়ে ফের পাহাড়ে ছুটেছেন মধুমিতা। সেখান থেকেই ভিডিয়ো করে তাঁর বক্তব্য, “অনেকেই জিজ্ঞাসা করেন বাইরে ঘুরতে গেলে কে আমার ছবি তুলে দেয়? ওই যে দেখুন।” দেখা গেল, তাঁর সঙ্গে রয়েছেন স্থানীয় এক ব্যক্তি। মধুমিতা জানিয়েছেন ওই ব্যক্তি তাঁর গাইড। তিনি ট্রেকে যাচ্ছেন তাঁকে নিয়েই। তিনিই তাঁর সঙ্গী এই ট্রিপের। ছবি তোলার দায়িত্ব তাঁরই। তবে এই গোটা ভিডিয়োটা শেয়ার করে ট্রোল্ড হয়েছে তিনি।

ভিডিয়োতে ইংরেজিতে কথা বলেছেন মধুমিতা। আর তা নিয়েই নেটিজেনদের কটাক্ষ, “বাংলাতেও তো বলা যেত?” এই মুহূর্তে ওয়েব সিরিজের কাজ নিয়ে বেজায় ব্যস্ত মধুমিতা। কাজ করেছেন দক্ষিণী ছবিতেও।

Follow Us