AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: ‘প্যান্ট খোলো, তারপর গুলি’, খবর দেখে রাতভর ঘুমতে পারলেন না ভরত কল

২২ এপ্রিলের ঘটনা ঘুম কাড়ল অভিনেতার। আচমকাই এদিন পাল্টে গিয়েছিল বৈসরণের চেনা ছবি। জঙ্গি হামলায় এদিন প্রাণ হারায় ২৬ জন। খবর দেখে ভেঙে পড়েন ভরত কল। কষ্ট, যন্ত্রণা, ক্ষোভ উগরে দিলেন TV9 বাংলায়।

Exclusive: 'প্যান্ট খোলো, তারপর গুলি', খবর দেখে রাতভর ঘুমতে পারলেন না ভরত কল
| Edited By: | Updated on: Apr 23, 2025 | 12:37 PM
Share

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র কাশ্মীরি পণ্ডিত ভরত। দাপটের সঙ্গে কাজ করে দর্শক মনে জায়গা করে নিলেও মাঝে মধ্যেই কথা প্রসঙ্গে তিনি কাশ্মীর নিয়ে নানা মতামত শেয়ার করে থাকেন। যখনও যন্ত্রণার স্মৃতি, কখনও আবার ভূস্বর্গের সৌন্দর্যের মুগ্ধ হওয়া নানা মুহূর্ত উঠে আসে আলোচনা প্রসঙ্গে। তবে ২২ এপ্রিলের ঘটনা ঘুম কাড়ল অভিনেতার। আচমকাই এদিন পাল্টে গিয়েছিল বৈসরণের চেনা ছবি। জঙ্গি হামলায় এদিন প্রাণ হারায় ২৬ জন। খবর দেখে ভেঙে পড়েন ভরত কল। কষ্ট, যন্ত্রণা, ক্ষোভ উগরে দিলেন TV9 বাংলায়।

বললেন, “গত তিন-চার বছর ধরেই কাশ্মীরের পর্যটন শিল্প সু’দিনের মুখ দেখেছিল। ১৯৮৯-এও টার্গেট কিলিং হয়েছে। টার্গেট কিলিং ওখানে নতুন কিছু নয়। তার জন্যেই তো এত মানুষ ওখান থেকে বেরিয়ে এলেন। কারণ তাঁদের অফিসে ঢুকে, খুঁজে মারা হতো। খুব দুঃখের। বড় দায়িত্ব রয়ে গেল তাদের খুঁজে বার করা। শুনলাম দু’জন ছিলেন। একজনকে নাকি বলা হয়েছে প্যান্ট খোলো, তারপর তাঁকে শুট করা হয়েছে। কঠিন শাস্তি দেওয়া উচিত। দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া উচিত। প্রতিটা মুহূর্ত আমায় ১৯৮৯টা মনে করিয়ে দেয়। আমি তো চাইব যেটা সৌদি আরবে হয় সেটাই করা হোক, রাস্তায় দাঁড় করিয়ে গুলি করা হোক। কাল সারা রাত ঘুমতে পারিনি, খালি মনে পড়ছে সেই মেয়েটার কথা, যাঁর স্বামীকে তাঁর চোখের সামনে মেরে ফেলা হল…। তাঁর যে কী মানসিক যন্ত্রণা, শুধু মাত্র তিনিই জানেন। খুব দুঃখের দিন।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?