AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: সৃজলাকে প্রেমপত্র দিলেন জিতু! রাজবীর-নন্দিনীর পর বিগ বসের ঘরে নতুন ‘সোনা-বাবাটা’ প্রেম?

Bigg Boss Bangla Jeetu Kamal: কখনও হাতে লেখা প্রেমপত্র—জিতুর রোম্যান্টিক পদক্ষেপে যেমন সরগরম ঘর, তেমনই তাঁর মেজাজ ও সহপ্রতিযোগীদের সঙ্গে বচসা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। সব মিলিয়ে জিতু ও সৃজলার এই জটিল সমীকরণ এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Bigg Boss Bangla: সৃজলাকে প্রেমপত্র দিলেন জিতু! রাজবীর-নন্দিনীর পর বিগ বসের ঘরে নতুন 'সোনা-বাবাটা' প্রেম?
| Updated on: Nov 09, 2026 | 1:34 PM
Share

‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র অন্দরমহল মানেই টানটান উত্তেজনা, আবেগ আর নিত্যদিনের নাটক। আর এই রিয়ালিটি শোয়ের ঘরে বর্তমানে সব আলো কেড়ে নিয়েছেন অভিনেতা জিতু কমল এবং সৃজলা গুহ। কখনও খোলা আকাশের নিচে ভালোবাসার প্রকাশ, তো কখনও হাতে লেখা প্রেমপত্র—জিতুর রোম্যান্টিক পদক্ষেপে যেমন সরগরম ঘর, তেমনই তাঁর মেজাজ ও সহপ্রতিযোগীদের সঙ্গে বচসা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। সব মিলিয়ে জিতু ও সৃজলার এই জটিল সমীকরণ এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

গত শুক্রবারের পর্বে চারপাশকে সাক্ষী রেখে সৃজলার প্রতি নিজের অনুভূতির কথা প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন জিতু। যদিও কথার শেষ অংশটি মাইক্রোফোন বন্ধ রেখে বলেছিলেন, তবে দর্শকের বুঝতে বাকি ছিল না। এরপর শনিবার সেই রোমান্সে যোগ হয় নতুন মাত্রা। একা বসে থাকা সৃজলার দিকে আচমকাই একটি কাগজ ছুড়ে দেন জিতু। সেই চিরকুটে নিজের হাতে লেখা ছিল ‘আই লাভ ইউ’।

তবে এই প্রেম প্রস্তাবেও সৃজলা মুখে রা কাটেনি। সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিয়ে সেই চিরকুট তিনি সতীর্থ সৌরভ দাসকে দেখান। সৃজলার কথায়, শো থেকে বেরিয়ে গেলেই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, তবে জিতুর এই কাণ্ডে তিনি যে ফের অস্বস্তিতে পড়েছেন, তা স্পষ্ট। সৌরভ দাস মজার ছলে জিতুর হাতের প্রশংসাও করেন। অতীতের ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়া, নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদ এবং পরবর্তীতে পেশাগত জীবনের বিভিন্ন বিতর্ককে পেছনে ফেলে জিতু এখন সম্পূর্ণ মনোনিবেশ করেছেন বিগ বসের এই খেলায়। অন্যদিকে, ‘মন ফাগুন’ খ্যাত সৃজলার ব্যক্তিগত জীবন ও অতীতে দুর্নিবার সাহা কিংবা রোহনের সঙ্গে নাম জড়ানোর বিতর্ক পেরিয়ে বর্তমানে তাঁর এই নীরবতা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে প্রেমের মিষ্টি আবহ থাকলেও জিতুর রাগ এবং আক্রমণাত্মক আচরণ জল গড়ায় অন্য দিকে। সহপ্রতিযোগী তনুশ্রীর রায়ের সঙ্গে খাবার নিয়ে বচসার রেশ ধরে জল্পনা তুঙ্গে ওঠে। তনুশ্রীর সঙ্গে কথা কাটাকাটির সময় জিতুকে বলতে শোনা গিয়েছিল, এরপর থেকে তিনি তনুশ্রীর খাওয়া-দাওয়া বন্ধ করে দেবেন। তাঁর এই মন্তব্য এবং ক্ষিপ্ত রূপ ভালোভাবেই নজর এড়ায়নি শোয়ের সঞ্চালক ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

শনিবারের ‘দাদার দরবার’-এর প্রোমোতেই পরিষ্কার হয়ে যায় যে, রবিবারের মূল পর্বে জিতুর ওপর বেজায় চটছেন সঞ্চালক। সৌরভ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জিতু একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেতা, তাঁর কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ একেবারেই কাম্য নয়। রাগের মাথায় যেভাবে তিনি কথা বলছেন, তাতে দর্শকদের কাছে ভুল বার্তা যাচ্ছে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর পরামর্শ দেন মহারাজ।

একদিকে সৃজলার মন জয় করার চেষ্টা এবং তাঁর নীরবতা, অন্যদিকে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া সতর্কবার্তা—সব মিলিয়ে বিগ বসের ঘরে জিতু কামালের সামনে এখন কঠিন পরীক্ষা। দাদার ধমক খেয়ে জিতু নিজের আচরণে কতটা পরিবর্তন আনেন এবং সৃজলা শেষ পর্যন্ত তাঁর এই প্রেমপত্রে সাড়া দেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

Follow Us