AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diwali 2026: দীপাবলিতে কবে থেকে শুরু হল আতশবাজি ফাটানো? ইতিহাস জানলে চমকে যাবেন

Firecrackers: আলোর উৎসব দীপাবলী। এটি মানেই প্রদীপ, আতশবাজি, মিষ্টির সমাহার। তবে জানেন কি, কীভাবে এই উৎসবের সঙ্গে জড়িয়ে পড়ল বাজি ফাটানোর রীতি? রামায়ণের কাহিনী থেকে রাজপরিবারের আড়ম্বর, আতসবাজির ইতিহাস বেশ চমকপ্রদ। জেনে নিন একনজরে।

| Updated on: Nov 09, 2026 | 1:12 PM
Share
দীপাবলী মানেই আলো, আনন্দ ও আতসবাজির উৎসব। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, ১৪ বছরের বনবাস শেষ করে স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন ভগবান শ্রীরাম। লঙ্কার রাজা রাবণকে পরাজিত করে স্ত্রী সীতাকে উদ্ধার করার কাহিনী ঘিরেই প্রচলিত দীপাবলীর কাহিনী। কথিত আছে, রামকে স্বাগত জানাতে অযোধ্যায় প্রত্যেক বাড়িতে সেদিন প্রদীপ জ্বালানো হয়েছিল। সেই থেকেই আলোর উৎসব হিসেবে পালন করা হয় দীপাবলীকে। অশুভ শক্তির উপর শুভ শক্তির প্রতীক হিসেবে পালন করা হয় এই উৎসবকে। (Pic Credit- AI TOOL)

1 / 7
দীপাবলী সাধারণত ৫ দিন ধরে পালন করা হয়। ধনতেরাস দিয়ে উৎসবের সূচনা ও ভাইফোঁটা দিয়ে উৎসবের সমাপ্তি হয়। এই সময় বাড়িঘর সাজানো, নতুন গয়না বা পোশাক কেনা, লক্ষ্মীপুজোর রীতি রয়েছে। পাশাপাশি আতশবাজি ফাটিয়ে উৎসব পালন করা হয়। (Pic Credit- Getty Images)

2 / 7
দীপাবলীতে ঠিক কবে থেকে আতশবাজি ফাটানো চালু হয়, তার কোনও ঐতিহাসিক প্রমাণ নেই। তবে ইতিহাস বলছে, ভারতে কিন্তু বাজির উৎপত্তি হয়নি। এর শুরু হয়েছে প্রাচীন চিনে। প্রাচীন চিনে বাঁশের টুকরো আগুনে ফেলা হত। ভেতরে বাতাস জমে থাকার কারণে তা শব্দ করে ফাটত। এই থেকেই খুব সম্ভবত আতসবাজির জন্ম হয়। (Pic Credit- Getty Images)

3 / 7
আনুমানিক ১৪ শতকে যুদ্ধের ব্যবহারের জন্য ভারতে বারুদের আগমন হয়। ঐতিহাসিক পিকে গোডে তাঁর History of Fireworks in India between 1400 and 1900 বইতে ভারতে আতসবাজির ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অন্যদিকে, চিনে তাং রাজবংশের আমলে, আনুমানিক ৭০০ ক্রিস্টাব্দে প্রথম আতসবাজির প্রচলন হয়েছিল। (Pic Credit- Getty Images)

4 / 7
ভারতের রাজদরবারের অনুষ্ঠানেও বাজির প্রচলন ছিল। ওড়িশার রাজা গজপতি প্রতাপরুদ্রদেবের লেখা 'কৌতুক চিন্তামণি' বইতে আতশবাজি তৈরি করার নিয়ম বলা আছে। এমনকি ইতিহাস ঘেঁটে এও জানা যায়, ১৬০৯ ক্রিস্টাব্দে এক সুলতান স্রেফ ৮০ হাজার টাকার বাজি কেনেন, যা এই যুগে কয়েক কোটি টাকার বাজির সমান। (Pic Credit- Getty Images)

5 / 7
কিছু ঐতিহাসিক বিবরণে দাবি করা হয়, ১৯৪৭ সালে স্বাধীনতার পর আতশবাজি সহজলভ্য হয়ে ওঠে। ধীরে ধীরে দীপাবলীর উদযাপনের সঙ্গে বাজি ফাটানোর রীতি আরও জনপ্রিয় হয়। তবে অনেকে লিখেছেন, মারাঠা আমলে ও সুলতানি আমলেও বাজি ফাটানো হত। সংস্কৃত সাহিত্যে এর উল্লেখ আছে। কৌটিল্যের অর্থশাস্ত্রেও বিষাক্ত ধোঁয়া তৈরির নিয়ম লেখা আছে। (Pic Credit- Getty Images)

6 / 7
পশ্চিমবঙ্গ, অসম ও ওড়িশাতে দীপাবলীর সময়ে কালীপুজো করা হয়। এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর পুজো হয়। অনেক অঞ্চলে, বিশেষ করে কলকাতায় কালীঘাট মন্দিরে এই দিনে দেবী কালীকে লক্ষ্মীরুপে বা কালীরুপে পুজো করা হয়। অনেক জায়গায় এই সময়ে অশুভ শক্তিকে বিদায় জানিয়ে মা লক্ষ্মীর আহ্বান করা হয় ও সৌভাগ্যের জন্য প্রার্থনা করা হয়। (Pic Credit- AI TOOL)

7 / 7
Follow Us