AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govinda-Sunita Divorce: ‘একসঙ্গে গয়না কিনতে যাব!’ ‘সুগার ড্যাডি’ কটাক্ষের পরই গোবিন্দার কাছে ফেরার ইঙ্গিত স্ত্রী সুনীতার?

Sunita Ahuja: ৪০ বছরের দাম্পত্যে ফাটল! সহ-অভিনেত্রীর সঙ্গে স্বামীর প্রেমের গুঞ্জন, ডিভোর্সের মামলা থেকে শুরু করে 'সুগার ড্যাডি' কটাক্ষ— কিছুই বাদ যায়নি। কিন্তু এত কিছুর পরও কি সব মান-অভিমান ভুলে ফের এক ছাদের তলায় ফিরছেন গোবিন্দা ও সুনীতা? কী বলেছেন সুনীতা?

Govinda-Sunita Divorce: 'একসঙ্গে গয়না কিনতে যাব!' 'সুগার ড্যাডি' কটাক্ষের পরই গোবিন্দার কাছে ফেরার ইঙ্গিত স্ত্রী সুনীতার?
কী বলেছেন তিনি?
| Updated on: Nov 09, 2026 | 1:17 PM
Share

গত দু’বছর ধরে বলিউডের অন্দরমহলে কান পাতলেই গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক ভাঙার খবর শোনা যাচ্ছিল। একদিকে সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার প্রেমের গুঞ্জন। অন্যদিকে সোজা আদালতে ডিভোর্সের মামলা! এমনকি রাগের মাথায় স্বামীকে কোমলের ‘সুগার ড্যাডি’ বলতেও ছাড়েননি সুনীতা। কিন্তু এত কাদা ছোঁড়াছুড়ির পরও গল্পে একটা মস্ত বড় টুইস্ট এসেছে! ৩৯ বছরের পুরনো সম্পর্ক কি তবে আবার জোড়া লাগতে চলেছে?

কী বলেছেন সুনীতা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের কথা মনে করে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন সুনীতা। বিশেষ করে দিওয়ালির সময়টার কথা। তিনি স্মৃতি হাতড়ে বলেন, “আগে গোবিন্দা আমাকে কত সোনার গয়না কিনে দিত, উপহার দিত। আমরা চুটিয়ে শপিং করতাম। মাঝে মাঝে তো আমাকে আর টিনাকেও গয়না কিনতে নিয়ে যেত। আমার বিশ্বাস, ওই দিনগুলো খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। আমরা আবার একসঙ্গে গয়না কিনতে যাব।”

গোবিন্দা তাঁকে ভালোবেসে ডাকতেন ‘ঘরের লক্ষ্মী’। সুনীতা সাফ জানিয়ে দিয়েছেন, ছোটবেলার ভালোবাসা গোবিন্দাকে তিনি ছাড়ছেন না। মাঝে সুনীতার মুখের ভাষা নিয়ে নাকি একটু আপত্তি তুলেছিলেন গোবিন্দা। তার জবাবে সুনীতার সোজা সাপটা উত্তর, নিজের স্বামীর সামনে আবার কিসের মেকি ভদ্রতা! তিনি ভীষণ আত্মবিশ্বাসী যে, এই জীবনে কেউ তাঁদের আলাদা করতে পারবে না।

সম্পর্ক জোড়া লাগা নিয়ে সুনীতা একদম স্পষ্ট ভাষায় বলেন, “অবশ্যই আমাদের আবার দেখা হবে। কেন হবে না? এখন হয়তো সময়টা আমাদের পক্ষে নেই, আর সময়ের সঙ্গে তো লড়াই করা যায় না। এটা ৪০ বছরের একটা বিয়ে; টিকবে না কেন? ঠিক আছে, ও এখন যেটা পছন্দ করছে সেটাই করছে। আমি কাজ করছি, আর আমার পুরো মন এখন কাজের দিকেই। কিন্তু এই জন্মে কেউ আমাদের আলাদা করতে পারবে না। বাকিটা আমি ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। ভগবান ছাড়া আমি কারও কাছে কিছু চাই না। ওর আর আমার জন্য যেটা ঠিক, ভগবান ঠিক সেটাই করবেন।”

তবে এই জায়গায় আসার পেছনের গল্পটা কিন্তু বেশ জটিল। ২০২৪ সালের ডিসেম্বরে ডিভোর্সের মামলা ঠুকেছিলেন সুনীতা। যদিও ২০২৬-এর অগস্টে এসে সেই মামলা তিনি তুলেও নেন। এরপর গত সেপ্টেম্বরে মুম্বইয়ের লালবাগচা রাজা প্যান্ডেলে একসঙ্গে দেখা যায় গোবিন্দা আর কোমলকে। আর যায় কোথায়! রেগেমেগে গোবিন্দাকে কোমলের ‘সুগার ড্যাডি’ বলে বসেন সুনীতা।

ছেড়ে দেওয়ার পাত্রী নন কোমলও। সোশাল মিডিয়ায় তিনি কড়া ভাষায় লেখেন, “আগে থেকেই ভেঙে থাকা সংসারকে নতুন করে কেউ আর ভাঙতে পারে না।” নাম না করেই তিনি দাবি করেন, শুধু শুধু তাঁর সহ-অভিনেতার মানসিক শান্তি নষ্ট করে সিমপ্যাথি কুড়োনোর চেষ্টা চলছে। তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না।

তবে আপাতত এসব বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন সুনীতা। এখন তাঁর একটাই কথা, “আমি দেখছি ও খুশি আছে। ভগবান ওর মঙ্গল করুক। ও নিজের মতো করে বাঁচুক, যেমনটা ও চায়।” আর এই সব ঝামেলার মাঝেই সুনীতার জীবনে আসতে চলেছে এক দারুণ চমক। এবার একেবারে সরাসরি বলিউডে এন্ট্রি নিচ্ছেন তিনি! সাজিদ খানের আগামী ছবিতে অভিনয় করবেন সুনীতা। আর সবচেয়ে মজার ব্যাপার হল, ওই ছবিতে নিজের ছেলে যশবর্ধন আহুজার মায়ের চরিত্রেই দেখা যাবে তাঁকে। একতা কাপুরের প্রযোজনায় ছবিটি আগামী বছরই রিলিজ করবে। আপাতত নিজের কাজ নিয়েই মেতে থাকতে চান তিনি।

Follow Us