AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: বিগ বস-এর ঘরে শেষ অবধি কারা? তালিকা TV9 বাংলার হাতে

Bigg Boss Bangla: ছোটপর্দার সবচেয়ে চর্চিত রিয়েলিটি শো নিয়ে দর্শকের উত্তেজনার পারদ চড়ছে। চার দেওয়ালের কড়া নজরদারিতে এবার কারা পা রাখতে চলেছেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সর্বত্র। তবে চূড়ান্ত তালিকায় কারা জায়গা করে নিলেন আর কাদের নাম নিয়ে চলছে জোর জল্পনা?

Bigg Boss Bangla: বিগ বস-এর ঘরে শেষ অবধি কারা? তালিকা TV9 বাংলার হাতে
কারা কারা থাকছেন?
| Edited By: | Updated on: Sep 03, 2026 | 11:09 AM
Share

বিগ বস (Bigg Boss)-এর নতুন সিজন শুরু হওয়ার আগেই দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। বন্দিদশার এই খেলায় লড়াই আর বিনোদন দেখার জন্য মুখিয়ে থাকেন সবাই। এবার সেই ঘরে কারা প্রবেশ করছেন, তা নিয়ে নানা মহলে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। একাধিক নাম ইতিমধ্যেই কান পাতলেই শোনা যাচ্ছে।

কারা কারা থাকছেন?

ছোটপর্দার জনপ্রিয় মুখদের মধ্যে মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায় এবং সোনামণি সাহার নাম জোরালোভাবে উঠে এসেছে। তাঁদের সঙ্গে টেলি দুনিয়ার চেনা অভিনেতা ভরত কল ও সায়ক চক্রবর্তীর উপস্থিতিও প্রায় নিশ্চিত বলেই জানা গিয়েছে। গানের জগতের জনপ্রিয় শিল্পী দুর্নিবার সাহার পাশাপাশি সোশাল মিডিয়ার পরিচিত মুখ লাফটারসেন ও ঝিলম গুপ্তও এবার আসর মাতাতে পারেন। প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পালের নাম নিয়েও চর্চা তুঙ্গে। অতীতে তাপস-জায়া নন্দিনী পালকে এই শোয়ে দেখা গিয়েছিল, তাই সোহিনীকে নিয়ে বাড়তি কৌতূহল রয়েছে। শোনা যাচ্ছে, বিগ বস বাংলায় দেখা যেতে পারে অভিনেত্রী, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জয়িতা চট্টোপাধ্যায়কেও।

ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েও জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে, অভিনেতা জীতু কমল এবং বনি সেনগুপ্ত মাঝপথে শোয়ে ঢুকে চমক দিতে পারেন। এছাড়া অতীতে বিগ বসের ঘরে থাকা সুদীপ্তা চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে। চর্চায় রয়েছেন আলেকজান্দ্রা টেলরও।

সবচেয়ে বড় চমক হতে পারে টলিউডের জনপ্রিয় জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে। তাঁরা কি বিশেষ অতিথি হিসেবে পা রাখবেন, নাকি অন্য কোনও বড় চমক অপেক্ষা করছে, তা নিয়ে কৌতূহল চরমে। শোয়ের চমক বাড়াতে খেলার মাঠের একজন ফুটবলার ও নামী একজন শেফকেও আনা হতে পারে। এছাড়া গ্ল্যামার বাড়াতে মিস ইউনিভার্স ইন্ডিয়ার রানার্স আপ অঙ্কিতা সিংয়ের নামও জোর চর্চায় রয়েছে। শেষ পর্যন্ত কার মাথায় সেরার মুকুট উঠবে, তা দেখার জন্য দর্শকেরা অধীর আগ্রহে দিন গুনছেন। নাম নিয়ে যত চর্চাই থাক, আসল নামের তালিকা জানতে হবে, সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের মুখ থেকেই, ৩০ অগাস্ট।

Follow Us
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁজা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁজা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের