AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: বিগ বস কি স্ক্রিপ্টেড? মুখ খুললেন সৌরভ

Bigg Boss Bangla Sourav: বিগ বসের উইকেন্ড এপিসোডে ধুন্ধুমার! 'শো স্ক্রিপ্টেড' মন্তব্যের কড়া জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, সঞ্চালকের ধমক খেয়ে সবার সামনে কান ধরে ক্ষমা চাইলেন জীতু কমল! কিন্তু কেন? সোনামণির আনা 'ব্যাড টাচ' অভিযোগ নিয়েই বা কী বললেন সঞ্চালক? বিগ বসের অন্দরের সব খবর জানতে পড়ুন...

Bigg Boss Bangla: বিগ বস কি স্ক্রিপ্টেড? মুখ খুললেন সৌরভ
কী বলেছেন তিনি?
| Updated on: Sep 27, 2026 | 6:44 PM
Share

উইকেন্ডের এপিসোড মানেই টানটান উত্তেজনা। প্রতিযোগীদের সারা সপ্তাহের ভুলের হিসাব নিতে হাজির হন সঞ্চালক। এবারও তার ব্যতিক্রম হল না। ‘বিগ বস’-এর ঘরে কি সবটাই স্ক্রিপ্ট মেনে হয়? শো-এর অন্দরে সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন সোহিনী। শনিবার তারই কড়া জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে জীতু কমলের একটি আগ্রাসী আচরণ নিয়েও কড়া ভাষায় ভর্ৎসনা করেন তিনি। সোনামণির আনা ‘ব্যাড টাচ’ অভিযোগ নিয়েও এদিন মুখ খোলেন সঞ্চালক। কী এমন ঘটেছিল উইকেন্ডের এপিসোডে?

‘বিগ বস’ কি আদেও রিয়্যালিটি শো? নাকি পুরোটাই আগে থেকে ঠিক করা থাকে? দর্শকদের মনে এই প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি প্রতিযোগী সোহিনী দাবি করেছিলেন, উইকেন্ডে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি স্ক্রিপ্ট পড়েই কথা বলেন। শনিবার এই মন্তব্যেরই কড়া জবাব দিয়েছেন সৌরভ। সঞ্চালক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শো-এর কোনও অংশই স্ক্রিপ্টেড নয়। প্রমাণ হিসেবে তিনি সৃজলার গুরুতর চোট পাওয়ার ঘটনাটি তুলে ধরেন। সৌরভ কড়া সুরে বলেন, যদি সবকিছু আগে থেকেই ঠিক করা থাকত, তাহলে এমন অমানবিক দুর্ঘটনা বিগ বস কখনও হতে দিত না। সঞ্চালকের এই যুক্তির পর কার্যত চুপ হয়ে যান প্রতিযোগীরা।

তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। উইকেন্ডের এপিসোডে এদিন সঞ্চালকের তোপের মুখে পড়েন জীতু কমল। টাস্ক চলাকালীন মনামীকে টেনে সরানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সহ-প্রতিযোগীর প্রতি এমন আচরণের জন্য জীতুকে রীতিমতো ভর্ৎসনা করেন সৌরভ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, নিজের ভুলের জন্য সবার সামনে কান ধরে ক্ষমা চেয়ে নেন জীতু। তিনি বুঝিয়ে দেন, খেলার উত্তেজনায় এই কাজ করে ফেলেছেন, কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।

অন্যদিকে, সোনামণির আনা ‘ব্যাড টাচ’ অভিযোগ নিয়েও এদিন আলোচনা হয়। টাস্কের মাঝে জীতুর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছিল। সৌরভ গোটা বিষয়টি পরিষ্কার করে দেন। তিনি নিরঞ্জনকে বুঝিয়ে বলেন যে, জীতু ইচ্ছে করে গায়ে হাত দেননি। টাস্কের হুড়োহুড়িতেই অনিচ্ছাকৃতভাবে এমনটা ঘটে গিয়েছে। সব মিলিয়ে উইকেন্ডের এই এপিসোড ছিল ড্রামা আর অ্যাকশনে ভরপুর। একদিকে যেমন স্ক্রিপ্টেড বিতর্কের অবসান ঘটল, তেমনই প্রতিযোগীদের আচরণের সীমানাও স্পষ্ট করে দেন সঞ্চালক।

Follow Us