AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘যার সঙ্গে শুয়ে থাকিস…’, বিগ বসের ঘরে তুমুল ঝামেলা রাজবীর-অনুষ্কার

Bigg Boss Bangla update: 'বিগ বস বাংলা'র ঘরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এবার টাস্ক চলাকালীন তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন দুই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে এবং অনুষ্কা ঘোষ। ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে নন্দিনী দত্তের প্রসঙ্গ, বাদ গেল না কিছুই। ঠিক কী ঘটল এই দুই প্রতিযোগীর মধ্যে?

Bigg Boss Bangla: 'যার সঙ্গে শুয়ে থাকিস...', বিগ বসের ঘরে তুমুল ঝামেলা রাজবীর-অনুষ্কার
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Oct 07, 2026 | 11:12 AM
Share

বিগ বস বাংলায় প্রতিদিন নতুন কোনও না কোনও চমক থাকছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শো যত এগোচ্ছে, ততই যেন বদলাচ্ছে প্রতিযোগীদের সমীকরণ। এবার ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে তুমুল ঝগড়া বাঁধে রাজবীর দে এবং অনুষ্কা ঘোষের মধ্যে। ঝগড়ার পারদ এতটাই চড়ল যে, রাজবীরের ব্যক্তিগত সম্পর্ক টেনে আক্রমণ করতেও পিছপা হলেন না অনুষ্কা।

কী ঘটেছে?

ঘটনার সূত্রপাত নেহাতই এক সাধারণ আলোচনা থেকে। রাজবীর অনুষ্কার কাছে জানতে চান, ঠিক কখন তিনি তাঁকে ক্যাপ্টেন করার প্রস্তাব দিয়েছেন। অনুষ্কার সোজাসাপটা জবাব, টাস্কের মাঝে না হলেও আগে এমন কথা রাজবীর তাঁকে বলেছিলেন। এই উত্তপ্ত তরজার মাঝেই ফোড়ন কাটেন মনামী ঘোষ। রাজবীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, কেউ হাতে ট্রফি তুলে দেবে আর সেটা নিয়ে তিনি বাড়ি যাবেন, এমনটা যেন না ভাবেন। ঠিক তখনই রাজবীরের সমর্থনে ময়দানে নামেন নন্দিনী দত্ত। তিনি স্পষ্ট জানান, অন্তত রাজবীর ট্রফিটা পাওয়ার যোগ্যতা রাখেন, বাকিরা তো সেটাও পাবেন না।

এরপরই বচসা চরম রূপ নেয়। রাজবীর অনুষ্কাকে বিদ্রূপ করে বলেন, তাঁকে কেউ চায় না বা ডাকেও না। এতেই মেজাজ হারান অনুষ্কা। সোজা রাজবীরকে আক্রমণ করে তিনি বলেন, “এই এক কথা যার সঙ্গে তুই শুয়ে থাকিস তাকেও বলা হয়েছে।” এমন মন্তব্যের পর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। রাজবীরও পালটা জবাব দেন। তিনি বলেন, যাঁর সঙ্গে তিনি থাকেন তাঁর একটি সম্মানজনক নাম আছে এবং তিনি তাঁর প্রেমিকা নন্দিনীকে খুব ভালবাসেন। কিন্তু অনুষ্কা থামার পাত্রী নন। তাঁর সোজা কথা, “ভালোইবাস। তোর ট্রফিটা ওকে দিয়ে দিস। তুই সারাজীবন একা থাকবি। আমি অসুস্থ হলে ৫-৬ জন এসে টেনে খাইয়েছিল। তোর ক্ষেত্রে সেটাও হবে না।”

প্রসঙ্গত, নতুন ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে পা রেখেছেন অনুষ্কা। রবিবার কেউ বাদ না পড়লেও, রাজবীর ও অনুষ্কার এই তিক্ততা আগামী দিনে বিগ বসের সমীকরণ কতটা বদলে দেয়, সেটাই এখন দেখার।

Follow Us