AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bipasha Basu: বিপাশার প্রোটিন পাউডারের কৌটোর ভিতর কিলবিল করছে পোকা! তারপর…

Protein Powder Controversy: নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য খোলা একটি কৌটোর ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রতিকার চেয়ে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর কমিশনার তুকারাম মুন্ডের কাছে আর্জি জানিয়েছেন এই অভিনেত্রী।

Bipasha Basu: বিপাশার প্রোটিন পাউডারের কৌটোর ভিতর কিলবিল করছে পোকা! তারপর...
| Updated on: Sep 10, 2026 | 4:24 PM
Share

প্রোটিন পাউডারের কৌটোয় ছোট্ট ছোট্ট পোকা পাওয়ার গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী বিপাশা বসু। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য খোলা একটি কৌটোর ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রতিকার চেয়ে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর কমিশনার তুকারাম মুন্ডের কাছে আর্জি জানিয়েছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, নতুন খোলা প্রোটিন পাউডারের কৌটোর ভেতরে ক্ষতিকারক কিলবিলে ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে বিপাশাকে বলতে শোনা যায়, “এই কৌটোটি পোাকায় ভর্তি… ছোট ছোট পোকা। নতুন খোলা এই ডাব্বাটি পুরো পোাকায় ছেয়ে গিয়েছে।”

পোস্টের ক্যাপশনে এফডিএ কমিশনার তুকারাম মুন্ডেকে ট্যাগ করে বিপাশা লেখেন, “আপনিই আমাদের একমাত্র আশা… যাতে আমরা যা কিছু কিনি, তার মধ্যে ভেজাল বা নষ্ট জিনিস আমাদের সহ্য করতে না হয়।”

তবে অভিনেত্রীর এই ভিডিও ও গুরুতর অভিযোগের পর সংশ্লিষ্ট প্রোটিন পাউডারটিতে সত্যিই পোকা ছিল কি না বা পণ্যটি আসল ছিল কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্বাধীন তদন্ত প্রতিবেদন বা সংস্থার পক্ষ থেকে অফিশিয়াল তথ্য সামনে আসেনি।

Bipsk

কে এই তুকারাম মুণ্ডে?

আইএএস (IAS) অফিসার তুকারাম মুণ্ডে বর্তমানে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)-এর কমিশনার পদে কর্মরত। রাজ্যের খাদ্য নিরাপত্তা ও ভেজাল প্রতিরোধে তাঁর কড়া পদক্ষেপের জন্য তিনি সুপরিচিত। সম্প্রতি রেস্তোরাঁ, খাদ্য প্রস্তুতকারী সংস্থা এবং কুইক-কমার্স গুদামগুলোতে ঝটিকা অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে তাঁর দপ্তর।

বর্তমানে অভিনয়ের জগতে খুব একটা দেখা যায় না বিপাশা বসুকে। ২০২০ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ তাঁকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল। এই মুহূর্তে তাঁর হাতে নতুন কোনও ছবির কাজ নেই বললেই চলে।

Follow Us