AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোলে প্রথম সন্তান, সঙ্গে গোটা পরিবার; ভিকি-ক্যাটরিনা থেকে বরুণ-নাতাশা কেমন কাটালেন হোলি?

পিছিয়ে ছিলেন না বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালও। তাঁরা তো আবার একদিন আগে থেকেই শুরু করে দিয়েছিলেন রঙের খেলা। বরুণের পরনে ছিল কমলা রঙের গেঞ্জি আর নাতাশা সেজেছিলেন সাদা কুর্তায়। মুখে আবিরের ছোঁয়া মেখেই বরুণ বিশ্বজুড়ে শান্তি ও ভ্রাতৃত্বের প্রার্থনা জানিয়েছেন। মেয়ে লারার জন্মের পর এটাই ছিল ধাওয়ান পরিবারের প্রথম বড় উৎসব।

কোলে প্রথম সন্তান, সঙ্গে গোটা পরিবার; ভিকি-ক্যাটরিনা থেকে বরুণ-নাতাশা কেমন কাটালেন হোলি?
boli holi
| Updated on: Mar 04, 2026 | 1:01 PM
Share

হোলিতে রংয়ের খেলায় মাতবে না টিনসেল টাউন, তা কি হয়? এবারের হোলিটা বি-টাউনের অনেক তারকার কাছেই ছিল ভীষণ স্পেশাল। বিশেষ করে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের জন্য এবারের উৎসবটা ছিল একেবারেই অন্যরকম। হবে না-ই বা কেন? তাদের সন্তান ভিহান এবারই প্রথম দু’চোখ ভরে রঙের উৎসব দেখল।

গত বছর নভেম্বরে মা হওয়ার পর ক্যাটরিনাকে সেভাবে বাইরে দেখা যায়নি। কিন্তু হোলির দিন ভক্তদের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দারুণ এক মুহূর্ত। দেখা গেল, সাদা পোশাকে স্নিগ্ধ সাজে ভিকি আর ক্যাটরিনা পরিবারের সঙ্গেই মেতেছেন হুল্লোড়ে। সঙ্গে ছিলেন সানি কৌশল এবং ইসাবেল কাইফও। যদিও ভিহানের মুখ তারা এখনও আড়ালেই রেখেছেন, কিন্তু ভিকি-ক্যাটের হাসিমুখই বলে দিচ্ছিল, বাবা-মা হওয়ার পর জীবনের প্রথম হোলিটা কতটা তৃপ্তির। ক্যাটরিনা ছবির নিচে লিখেছেন, “সবচেয়ে আনন্দের হোলি।”

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

পিছিয়ে ছিলেন না বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালও। তাঁরা তো আবার একদিন আগে থেকেই শুরু করে দিয়েছিলেন রঙের খেলা। বরুণের পরনে ছিল কমলা রঙের গেঞ্জি আর নাতাশা সেজেছিলেন সাদা কুর্তায়। মুখে আবিরের ছোঁয়া মেখেই বরুণ বিশ্বজুড়ে শান্তি ও ভ্রাতৃত্বের প্রার্থনা জানিয়েছেন। মেয়ে লারার জন্মের পর এটাই ছিল ধাওয়ান পরিবারের প্রথম বড় উৎসব। বরুণ মজা করে বলেন, আগে একজনের (নাতাশা) কাছে বকুনি খেতেন, এখন দু’জনের কাছে খেতে হয়! মেয়ের কান্নায় মাঝরাতে ভয় পেলেও বাবা হওয়ার প্রতিটা মুহূর্ত তিনি চুটিয়ে উপভোগ করছেন।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

শুধু ভিকি বা বরুণ নন, বলিউডের পুরনো থেকে নতুন প্রজন্মের তারকারা সবাই মেতেছিলেন হোলির হুল্লোড়ে। শাবানা আজমি এবং উর্মিলা মাতণ্ডকর একদম সেই নব্বইয়ের দশকের মতো মেতে উঠেছিলেন রংয়ের খেলায়। দুজনেই সাদা পোশাকে আবিরে একদম মাখামাখি। নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদী আবার বেছে নিয়েছিলেন কালো রঙের থিম। তাঁদের সঙ্গে রং খেলেছেন সোহা আলি খান, কুনাল খেমু আর ছোট্ট ইনায়াও। রণবীর কাপুরও হাসিমুখে রঙিন মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়।

View this post on Instagram

A post shared by Soha (@sakpataudi)

বিয়ের পর প্রথম হোলি কাটালেন নূপুর শ্যানন এবং স্টেবিন বিন। দিদি কৃতী শ্যাননের সঙ্গে তাদের উদযাপনের ছবিও ছিল নজরকাড়া। প্রীতি জিন্টাও স্বামী জিন গুডেনাফের সঙ্গে চুটিয়ে আনন্দ করেছেন। আভিজাত্যের ছোঁয়া ছিল মণীশ মালহোত্রার সেলিব্রেশনেও। সব মিলিয়ে জমজমাট ভাবে এবার রংয়ের উৎসবে মেতে উঠেছিলেন বলি তারকারা।