শাহরুখের সঙ্গে ব্যক্তি সম্পর্ক ভাল নয়, বরং উদ্বেগের, স্বীকার করেছিলেন আমির!

Aamir Khan Shah Rukh Khan: ২০১৪ নাগাদ করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ তৎকালীন স্ত্রী কিরণ রাওকে নিয়ে উপস্থিত হন আমির। সেখানে অভিনেতা স্পষ্ট জানান, শাহরুখের সঙ্গে যে সম্পর্ক তিনি শেয়ার করেন, তার মধ্যে স্ট্রেস অর্থাৎ উদ্বেগ রয়েছে।

শাহরুখের সঙ্গে ব্যক্তি সম্পর্ক ভাল নয়, বরং উদ্বেগের, স্বীকার করেছিলেন আমির!
শাহরুখ খান এবং আমির খান।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 28, 2021 | 9:46 PM

শাহরুখ খান এবং আমির খান। কেমন সম্পর্ক এই দুই অভিনেতার? শুধুই সহকর্মী, নাকি বন্ধুত্ব রয়েছে দুজনের? এ নিয়ে বহু জল্পনা রয়েছে সিনে মহলে। কেউ বলেন এই দুই তারকা নিজেদের মধ্যে সৌজন্যের সম্পর্ক বজায় রাখেন। কারও মতে নিরাপদ দূরত্ব রেখে চলেন তাঁরা। ২০১৪ নাগাদ প্রকাশ্যেই শাহরুখের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি স্পষ্ট করেন আমির।

সে সময় করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ তৎকালীন স্ত্রী কিরণ রাওকে নিয়ে উপস্থিত হন আমির। সেখানে অভিনেতা স্পষ্ট জানান, শাহরুখের সঙ্গে যে সম্পর্ক তিনি শেয়ার করেন, তার মধ্যে স্ট্রেস অর্থাৎ উদ্বেগ রয়েছে।

সেই সাক্ষাৎকারে আমি বলেন, “দুজনেরই একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা রয়েছে। কিন্তু এমন কিছু মুহূর্তও থাকে যেখানে সম্পর্কের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আমাদের খুব বেশি দেখা হয় না। আমার মনে হয় ভাল কাজ করছে ও। দারুণ পরিবার। চারপাশে ভাল মানুষরা ওকে ঘিরে রেখেছে। আমার মনে হয় না, ওর জীবনে আমাকে দরকার আছে। ওর সাফল্য কামনা করি। ওর ভাল কাজের অপেক্ষায় থাকব। দর্শক হিসেবে উপভোগ করব।”

কিছুদিন আগেই আমির শিরোনামে ছিলেন। সৌজন্য তাঁর এবং কিরণ রাওয়ের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত এবং পরবর্তী আচরণ। বিবাহবিচ্ছেদ হয়তো নেহাতই কাগুজে সিদ্ধান্ত। ব্যক্তি জীবনে কোনও প্রভাব ফেলেনি। আমির খান এবং কিরণ রাওকে দেখে তেমনটাই মনে করছেন সোশ্যাল অডিয়েন্সের বড় অংশ। বিবাহবিচ্ছেদের ঘোষণার পরও কার্গিলে তাঁরা ছবির শুটিং করেছেন। একের পর এক ছবি প্রকাশ্যে এসেছে। দাম্পত্য সম্পর্ক না থাকার পরও তাঁদের এই স্বাভাবিক যাপন অনেকেরই মনে হয়েছে সেলেব সুলভ চমক।

আমির-কিরণের দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত তো একদিনে নেওয়া নয়। গত বছর ডিসেম্বরেও একসঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছিলেন তাঁরা। কেক কাটা, সেলিব্রেশনের সে সব ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন। তার পরের কয়েক মাসে কী এমন হল? এতদিন সুখী দাম্পত্যের ছবি প্রকাশ করার পর হঠাৎই বিচ্ছেদের সিদ্ধান্ত এবং কোপেরেন্টিংয়ের বিবৃতিতে প্রশ্ন উঠছে, এ নেহাতই সেলিব্রিটিদের চিরাচরিত গিমিক ব্যতীত কিছু নয়। সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার অনেক পরেও এই ধরনের ঘটনা সেলিব্রিটিহুড বজায় রাখার কৌশল মাত্র।

‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত আমির অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ডিসেম্বরে। কিন্তু মুক্তি তো দূর, বিভিন্ন বাধা পড়ার কারণে ছবির শুটও এখনও শেষ হয়নি। ২০২১-এ সব কিছু স্বাভাবিক হওয়ার পর বাকি থাকা কাজ শেষ করছেন আমির এবং গোটা টিম। তার মধ্যেই ব্যক্তি জীবনে বড় সিদ্ধান্ত আমিরকে শিরোনামে নিয়ে এসেছে।

আরও পড়ুন, প্রথমবার এই কাজটি করলেন ইমন, আপনি পাশে থাকছেন তো?

Loading...
Unable to load recommendations.
Follow Us