AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কামব্যাক’ করছেন, সুখবর দিলেন স্বয়ং অমিতাভ বচ্চন!

সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘কোভিড আমাদের থামিয়ে দিয়েছিল। কিন্তু আবার কামব্যাকের সময় এসেছে। আমরা থিয়েটারে ফিরছি। ঝুন্ড রিলিজ করছে আগামী ১৮ জুন।’

‘কামব্যাক’ করছেন, সুখবর দিলেন স্বয়ং অমিতাভ বচ্চন!
অমিতাভ বচ্চন।
| Updated on: Feb 19, 2021 | 9:23 PM
Share

বয়স ৭৮। এখনও চুটিয়ে কাজ করছেন তিনি। এখনও করছেন ‘কামব্যাক’। তিনি অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আগামী ১৮ জুন থিয়েটারে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘ঝুন্ড’। আর এটাই তাঁর ‘কামব্যাক’।

সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘কোভিড আমাদের থামিয়ে দিয়েছিল। কিন্তু আবার কামব্যাকের সময় এসেছে। আমরা থিয়েটারে ফিরছি। ঝুন্ড রিলিজ করছে আগামী ১৮ জুন।’

আরও পড়ুন, ছেলে নাকি মেয়ে? করিনাকে পাঠানো উপহারের রঙে কি কোনও ইঙ্গিত রয়েছে?

করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে বেশ কয়েক মাস বন্ধ ছিল সিনেমাহল। নতুন কোনও ছবি মুক্তি পায়নি। এমনকি নতুন ছবির কাজ শুরু করতেও চাননি প্রযোজকরা। নিউ নর্মালে ধীরে ধীরে অনেক কিছুই স্বাভাবিক হচ্ছে। তাই নিজের এই ছবি মুক্তিকে কামব্যাক হিসেবে ব্যখ্যা করেছেন অমিতাভ।

লকডাউনের জেরে অমিতাভের ছবি ‘গুলাবো সিতাবো’-র থিয়েটার রিলিজ হয়নি। আমাজন প্রাইমে প্রিমিয়ার হয়েছি সুজিত সরকার পরিচালিত এই ছবি। সেই অর্থে ২০১৯-এ ‘বদলা’ অমিতাভের থিয়েটারে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি।

আরও পড়ুন, ‘তুমি কি আমাকেই দেখছ?’ দেবের পোস্ট কি ইঙ্গিতপূর্ণ?

গত বছর লকডাউনের কারণে ‘ঝুন্ড’ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রাথমিক পরিকল্পনা হয়েছিল। কিন্তু কপিরাইট সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তা আর সম্ভব হয়নি। অবশেষে মুক্তি পেতে চলেছে ছবিটি। জানা গিয়েছে, সব রকম কোভিডের নিয়মবিধি মেনেই সিনেমা হলে দর্শককে ছবিটি দেখানোর ব্যবস্থা করবেন হল মালিকরা।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে