AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ থেকে ঘনিষ্ঠ দৃশ্য বাদ; কী কারণে এই সিদ্ধান্ত ভন্সালীর

Gangubai Kathiawadi: কামাঠিপুরার মহিলা গ্যাংস্টার গাঙ্গুবাঈকে নিয়ে ছবি তৈরি করছেন সঞ্জয় লীলা ভন্সালী। প্রধান চরিত্রে আলিয়া ভাট।

'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' থেকে ঘনিষ্ঠ দৃশ্য বাদ; কী কারণে এই সিদ্ধান্ত ভন্সালীর
‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’তে আলিয়ার লুক।
| Edited By: | Updated on: Sep 01, 2021 | 2:27 PM
Share

ছবি তৈরির ব্যাপারে বেশ খুঁতখুঁতে সঞ্জয় লীলা ভন্সালী। অসহযোগিতার অভিযোগ আছে শুনেই রেখাকে ‘হীরা মাণ্ডি’ থেকে বাদ দিয়েছেন পরিচালক। ‘বৈজু বাওরা’য় পুরুষ অভিনেতার (চরিত্রে অভিনয় করছেন দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং) সমতুল্য পারিশ্রমিক চাওয়ায় বাদ দিয়েছেন দীপিকাকে। রণবীর কাপুরের সঙ্গে কাজ করছেন না, কারণ কাপুর পুত্র ‘গুজারিশ’-এর প্রস্তাব ফিরিয়েছিলেন। এহেন ভন্সালী এবার তাঁর বহু প্রতিক্ষিত ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ থেকে বাদ দিলেন আলিয়া ভাট ও শান্তনু মহেশ্বরীর ঘনিষ্ঠ দৃশ্য।

View this post on Instagram

A post shared by sanjayleelabhansali (@sanjayleela_bhansali)

কামাঠিপুরার মহিলা গ্যাংস্টার গাঙ্গুবাঈকে নিয়ে ছবি তৈরি করছেন সঞ্জয় লীলা ভন্সালী। প্রধান চরিত্রে আলিয়া ভাট। বহুদিন ধরেই ছবি তৈরির কাজ চলছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশ কিছু দিন ছবির শুটিং বন্ধ ছিল। সঞ্জয়ের করোনা সংক্রমণ, আলিয়ার করোনা হওয়ার কারণেও বন্ধ ছিল ছবির কাজ। পরিস্থিতি স্বাভাবিক হতে ফের কাজে ফিরেছেন টিমের সকলে। ছবিতে আলিয়া ও তাঁর অনস্ক্রিন প্রেমিক শান্তনুর ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং হয়েছিল। সেই দৃশ্যটি এবার ছবি থেকে বাদ দিতে চলেছেন সঞ্জয়।

করোনার কারণে ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করা যাবে না, অভিনেতাদের মধ্যে খানিক দূরত্ব বজায় রেখে শুটিং করতে হবে। সেই জায়গায় ঘনিষ্ঠ দৃশ্য! কাছাকাছি এসে অভিনয় করা একপ্রকার নিষেধ। এই বারণ জানা সত্ত্বেও কেবলমাত্র চিত্রনাট্যের স্বার্থে ছবিতে একটি সামান্য ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য রেখেছিলেন ভন্সালী। শুটিংয়ে উপস্থিত এক ব্যক্তির থেকে জানা গিয়েছে, “সতর্কতা মানাই এখন সবচেয়ে বড় বিষয়। শারীরিক দূরত্ব মেনে শুটিং করাই বাঞ্ছনীয়। ভন্সালী অন্য কোনও ভাবে সেই প্রেমের দৃশ্য দেখাবেন।”

দেশ-বিদেশের বহু তারকা এই করোনাকালে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হচ্ছেন না। ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হওয়া সিরিজ ‘হলস্টন’ ও ‘দ্য সার্পেন্ট’-এর জন্য শুট করার কথা ছিল কিছু ঘনিষ্ঠ দৃশ্যের। শেষে বাদ দিতে হয়েছিল।

আরও পড়ুনহৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সায়রা বানু

আরও পড়ুন‘মানি হাইস্ট’ দেখবেন কর্মীরা, একদিনের ছুটি ঘোষণা করল জয়পুরের সংস্থা!

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী