AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: বিগ বস থেকে বেরিয়েই স্বপ্নপূরণ আলেকজান্দ্রার, মায়ের জন্য কিনলেন ফ্ল্যাট

Alexandra Taylor's Flat: শো-এর শুরুতেই আলেকজান্দ্রা সোজাসাপ্টা জানিয়েছিলেন, কলকাতায় নিজের মায়ের জন্য একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন রয়েছে তাঁর। মূলত মায়ের সেই ইচ্ছেপূরণ করতেই বিগ বসের ঘরে পা রাখা। একইসঙ্গে বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রতি গভীর অনুরাগের কারণে এই রিয়্যালিটি শো-টিকে তিনি নিজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছিলেন।

Bigg Boss Bangla: বিগ বস থেকে বেরিয়েই স্বপ্নপূরণ আলেকজান্দ্রার, মায়ের জন্য কিনলেন ফ্ল্যাট
| Updated on: Nov 04, 2026 | 5:27 PM
Share

একজন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী হওয়া সত্ত্বেও ভারত তথা বাংলাকে ভালোবেসে মন জয় করে নিয়েছেন আলেকজান্দ্রা টেলর। ২০২২ সালে ‘ওগো বিদেশিনী’ ছবির মাধ্যমে বাংলা বিনোদন জগতে তাঁর যাত্রা শুরু হয়। এরপর ‘বাঘাযতীন’ কিংবা ‘আবার প্রলয়’-এর মতো জনপ্রিয় একাধিক প্রজেক্টে নিজের চমৎকার অভিনয় দিয়ে টলিউডে পাকাপাকি জায়গা করে নেন এই বিদেশিনী।

তবে সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র অন্যতম প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার পর তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা এক লাফে বহুগুণ বেড়ে যায়। শো-এর শুরুতেই আলেকজান্দ্রা সোজাসাপ্টা জানিয়েছিলেন, কলকাতায় নিজের মায়ের জন্য একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন রয়েছে তাঁর। মূলত মায়ের সেই ইচ্ছেপূরণ করতেই বিগ বসের ঘরে পা রাখা। একইসঙ্গে বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রতি গভীর অনুরাগের কারণে এই রিয়্যালিটি শো-টিকে তিনি নিজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছিলেন।

বিগ বসের ঘরে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করলেও কয়েক সপ্তাহের মাথায় তাঁকে শো ছেড়ে বিদায় নিতে হয়। তবে এলিমিনেট হওয়ার পর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আলেকজান্দ্রা প্রতিশ্রুতির সুরে স্পষ্ট বলে গিয়েছিলেন— শো থেকে বাদ পড়লেও তিনি দমে যাবেন না, কলকাতায় নিজের মায়ের জন্য ফ্ল্যাট কেনার স্বপ্ন তিনি পূরণ করবেনই!

আলেকজান্দ্রারের পোস্ট—

অবশেষে নিজের সেই প্রতিশ্রুতি ও দীর্ঘদিনের স্বপ্নের প্রতি বিশ্বস্ত থাকলেন আলেকজান্দ্রা। ভালোবাসার শহর কলকাতার বুকেই নিজের নতুন ঠিকানা গড়ে তুললেন এই ব্রিটিশ অভিনেত্রী। নতুন ফ্ল্যাটের চাবি হাতে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত মেজাজে সোশাল মিডিয়ায় এক পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “আই ডিড ইট!” দীর্ঘ প্রতীক্ষিত এমন একটি স্বপ্ন বাস্তব রূপ পাওয়ায় তাঁর সেই সীমাহীন আনন্দ ছড়িয়ে পড়েছে অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মাঝেও।

আলেকজান্দ্রার এই আনন্দের মুহূর্তে ঝিলম গুপ্তসহ টলিউডের সহকর্মীরা মন্তব্য বক্সে তাঁকে আগামী দিনগুলির জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। যে লক্ষ্য নিয়ে তিনি বিদেশের মাটি ছেড়ে বাংলায় এসেছিলেন, সেই কঠিন স্বপ্ন পূরণ হতে দেখে খুশি তাঁর অনুরাগীরাও।

Follow Us