WB HS 3rd Semester Result 2027 Date: ২৭ নভেম্বর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ, কোথায় রেজাল্ট দেখতে পাবেন?
Higher Secondary 3rd Semester 2027 Result Update: বর্তমানে সেমিস্টারে ভাগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। আগামী ২৭ নভেম্বর প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে ২৭ নভেম্বর, শুক্রবার দুপুর আড়াইটেয় ফল প্রকাশিত হবে।

মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিক। বর্তমানে সেমিস্টারে ভাগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। আগামী ২৭ নভেম্বর প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে ২৭ নভেম্বর, শুক্রবার দুপুর আড়াইটেয় ফল প্রকাশিত হবে। ছাত্র-ছাত্রীরা বেলা তিনটের সময় ওয়েবসাইট ও অ্যাপ থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল দেখতে পারবেন। এছাড়া স্কুলের তরফেও https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login– এ লগ ইন করে পরীক্ষার্থীদের রেজাল্ট ডাউনলোড করা যাবে।
কোথায় রেজাল্ট দেখবেন?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://result.wb.gov.in – থেকে রেজাল্ট দেখা যাবে।
এছাড়া www.results.shiksha – এই ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।
পাশাপাশি টিভি৯ বাংলার ওয়েবসাইট www.tv9bangla.com থেকেও তৃতীয় সেমিস্টারের ফলাফল দেখা যাবে সরাসরি। এছাড়া
- www.tv9hindi.com
- www.news9live.com থেকেও উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখা যাবে।
