Kolkata Derby Tickets: উদ্যোগ নিলেন ক্রীড়ামন্ত্রী, ডার্বির টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল!
East Bengal vs Mohun Bagan: সম্প্রতি বহু ছাত্র ছাত্রী, সমর্থকরা ক্লাব কর্তৃপক্ষের কাছে টিকিটের দাম কমানোর আবেদন করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এত টাকা দাম হওয়ার ফলে অনেক সমর্থক এবং অনেক ছাত্রছাত্রী মাঠে এসে নিজেদের প্রিয় দলকে সমর্থন করতে পারবেন না তাই দাম যেন কমানো হয়। সেই অনুরোধকে গুরুত্ব দিয়েই টিকিটের দাম পুনর্বিবেচনা করা হয়েছে।

সম্প্রতি বহু ছাত্র ছাত্রী, সমর্থকরা ক্লাব কর্তৃপক্ষের কাছে টিকিটের দাম কমানোর আবেদন করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এত টাকা দাম হওয়ার ফলে অনেক সমর্থক এবং অনেক ছাত্রছাত্রী মাঠে এসে নিজেদের প্রিয় দলকে সমর্থন করতে পারবেন না তাই দাম যেন কমানো হয়। সেই অনুরোধকে গুরুত্ব দিয়েই টিকিটের দাম পুনর্বিবেচনা করা হয়েছে। দাম দেখে উদ্যোগী হয়ে ওঠেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-ও। ক্লাবের তরফে জানানো হয়েছে, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করেই টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্রীড়ামন্ত্রীও এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
কত হল টিকিটের দাম?
ইস্টবেঙ্গল ক্লাব ঘোষণা করেছে, আগামী ২৯ নভেম্বরের ডার্বির জন্য টিকিটের নতুন দাম ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৫৫০ টাকা। অর্থাৎ, বিভিন্ন দামের টিকিট পাওয়া যাবে। এর ফলে তুলনামূলক কম খরচে মাঠে বসে ডার্বি দেখার সুযোগ পাবেন সমর্থকরা। ইস্টবেঙ্গল ক্লাবের অফিশিয়াল সদস্যদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ৩০০ টাকা মূল্যের টিকিট সদস্যরা মাত্র ১৫০ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ, সদস্যদের জন্য টিকিটের দামে থাকছে ৫০% ছাড়। এই সিদ্ধান্তে ক্লাবের সদস্যদের পাশাপাশি সাধারণ সমর্থকদের মধ্যেও ডার্বি দেখার আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।
আগে যাঁরা পুরোনো ও বেশি দামেই টিকিট কেটে ফেলেছেন, তাঁদেরও আশ্বস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। জানানো হয়েছে, নতুন দাম কার্যকর হওয়ার ফলে যাঁরা অতিরিক্ত টাকা দিয়েছেন, তাঁদের সেই টাকা যথাযথভাবে ফেরত দেওয়া হবে। দাম কমানোর ফলে ইতিমধ্যেই বেশি সংখ্যক সমর্থককে মাঠে এসে নিজেদের প্রিয় দলকে সমর্থন করার আহ্বান জানিয়েছে লাল-হলুদ ক্লাব।
