Market Price: ‘প্রফিট না রেখে ব্যবসা কর’, ১০ দিনের মধ্যে দাম কমানোর বড় উদ্যোগ, জারি হচ্ছে সার্কুলার
Oil, Sugar Price Hike-West Bengal: মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষি বিপণন দফতরের সঙ্গে একটি বৈঠক করেন। কেন বাড়ছে এই দাম? তা খতিয়ে দেখতে ময়দানে নামার নির্দেশ দেন টাস্ক ফোর্সকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর উদ্যোগ নিতে বলেন তিনি। প্রতি সপ্তাহে আধিকারিকদের বাজার কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেন। একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরিরও নির্দেশ দেন তিনি।

কলকাতা: অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে বলে মঙ্গলবার ব্যবসায়ীদের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসেছে পোস্তা বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার বসেছিল জরুরি বৈঠক। আগামী ১০ দিনের মধ্যে কমতে পারে একাধিক পণ্যের দাম, তেমন ইঙ্গিতই দেওয়া হয়েছে ওই অ্যাসোসিয়েশনের তরফে।
জারি হবে সার্কুলার, কোন কোন জিনিসের দাম কমছে
বুধবার পোস্তার ব্যবসায়ীদের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেছে অ্যাসোয়িয়েশন। বৈঠকের পরই দেওয়া হবে নির্দেশিকা। ব্যবসায়ীদের সার্কুলার জারি করে এই এরকমই নির্দেশ দিতে চলেছেন বলে জানিয়েছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল আগরওয়াল। ফলে দিন দশেকের মধ্য়ে সর্ষের তেলের দাম লিটার প্রতি কমতে পারে ৪০ টাকা, চিনির দাম কেজি প্রতি কমে হতে পারে ৬০ থেকে ৬২ টাকা।
পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল আগরওয়াল জানিয়েছেন, আপাতত কোনও লাভ না রেখে বা অল্প লাভ রেখে ব্যবসা করার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের। তিনি বলেন, “ব্যবসায়ীদের বলব, মাস দুয়েক প্রফিট ছাড়া কাজ কর অথবা ৩-৪ শতাংশ লাভে ব্যবসা কর।”
উদ্বেগ প্রকাশ করেছিলেন শুভেন্দু
মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষি বিপণন দফতরের সঙ্গে একটি বৈঠক করেন। কেন বাড়ছে এই দাম? তা খতিয়ে দেখতে ময়দানে নামার নির্দেশ দেন টাস্ক ফোর্সকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর উদ্যোগ নিতে বলেন তিনি। প্রতি সপ্তাহে আধিকারিকদের বাজার কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেন। একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরিরও নির্দেশ দেন তিনি।
