AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার হলিউডে শাহরুখ! মার্ভেলের কোন ছবিতে দেখা যাবে বাদশাকে?

৫৯-এ পা দিয়েই শাহরুখ ম্যাজিক অক্ষুন্ন। বলিউডের পাঠান তিনি, বলিউডের জওয়ানও তিনি। আর এবার বলিউড থেকে সোজা হলিউডে চললেন শাহরুখ। হ্যাঁ, হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যান্থনি ম্যাকি তথা ক্যাপ্টেন আমেরিকা এমনই ইচ্ছে প্রকাশ করেছেন সম্প্রতি।

এবার হলিউডে শাহরুখ! মার্ভেলের কোন ছবিতে দেখা যাবে বাদশাকে?
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 1:38 PM
Share

তিনি বলিউড বাদশা। ৫৯-এ পা দিয়েই শাহরুখ ম্যাজিক অক্ষুন্ন। বলিউডের পাঠান তিনি, বলিউডের জওয়ানও তিনি। আর এবার বলিউড থেকে সোজা হলিউডে চললেন শাহরুখ। হ্যাঁ, হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যান্থনি ম্যাকি তথা ক্যাপ্টেন আমেরিকা এমনই ইচ্ছে প্রকাশ করেছেন সম্প্রতি।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। এই ছবির প্রচারেই এখন ব্যস্ত অ্য়ান্থনি। সেই প্রচারের ফাঁকেই সংবাদমাধ্যমে হলিউড অভিনেতা জানান, বলিউড থেকে যদি অ্যাভেঞ্জার্স দলের কেউ সদস্য হতে পারে, তো তাহলে সে হলেন শাহরুখ খান।

হলিউড অভিনেতার কথায়, শাহরুখের মধ্যে রয়েছে সেই পাওয়ার প্য়াকড লুক। যিনি অ্যাকশনেও, রোম্য়ান্সেও এক নম্বর। আমাদের দলে তো এমন হিরোই দরকার। তাই যদি বলিউড থেকে কেউ এন্ট্রি পায়, তাহলে শাহরুখকেই চাই।

অভিনেতা অ্যান্থনির এই সাক্ষাৎকারের ভিডিয়োই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। যা দেখে শাহরুখভক্তরা উচ্ছ্বসিত। অ্যাভেঞ্জার্সের দলে শাহরুখকে দেখতে অধীর আগ্রহে তাঁর অনুরাগীরা। তবে এই নিয়ে শাহরুখ এখনও পর্যন্ত কোনও মন্তব্য দেননি।

Follow Us