Egg Boiling Tips: ডিম সেদ্ধ করতে গিয়ে ফেটে যাচ্ছে? এই নিয়ম মেনে চললেই কেল্লাফতে
Food Tips: সাধারণত, সেদ্ধ করার সময় ডিমের খোসা ফেটে গেলে সেটি ফেলে দেওয়ার প্রয়োজন হয় না। গরম জলের সংস্পর্শে আসার পর ডিমের সাদা অংশ দ্রুত জমাট বাঁধতে শুরু করে। ফলে ফাটল নিয়ে সামান্য সাদা অংশ বেরিয়ে এলেও তা শক্ত হয়ে যায়। তবে সেদ্ধ করার আগেই ডিমের খোসা ফাটা থাকলে সেটি খাওয়া এড়িয়ে চলুন।

কলকাতা: ডিম সেদ্ধ করতে গিয়ে অনেক সময় হঠাৎ খোসা ফেটে গিয়ে সাদা অংশ জলের মধ্যে বেরিয়ে আসে। এতে যেমন ডিমের আকৃতি নষ্ট হয়, তেমনই অনেকের মনে প্রশ্ন জাগে, ফেটে যাওয়া ডিম কি আদৌ খাওয়া নিরাপদ? আবার পরের বার যাতে এই ঘটনা না ঘটে, তার উপায় কী? বিশেষজ্ঞদের মতে, সেদ্ধ করার সময় ডিমের খোসা ফেটে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই সেই খাওয়া যায়, যদি ডিমটি সম্পূর্ণ সেদ্ধ হয়। তবে ডিমের সতেজতা ও সঠিকভাবে ডিম রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ।
সাধারণত, সেদ্ধ করার সময় ডিমের খোসা ফেটে গেলে সেটি ফেলে দেওয়ার প্রয়োজন হয় না। গরম জলের সংস্পর্শে আসার পর ডিমের সাদা অংশ দ্রুত জমাট বাঁধতে শুরু করে। ফলে ফাটল নিয়ে সামান্য সাদা অংশ বেরিয়ে এলেও তা শক্ত হয়ে যায়। তবে সেদ্ধ করার আগেই ডিমের খোসা ফাটা থাকলে সেটি খাওয়া এড়িয়ে চলুন। একইভাবে খোসা ছাড়ানোর পর ডিম থেকে দুর্গন্ধ বের হলে তৎক্ষণাৎ সেই ডিম ফেলে দিন।
ডিম সেদ্ধ করার সময় খোসা ফেটে যায় কেন?
এর অন্যতম কারণ হল তাপমাত্রার পরিবর্তন। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ডিম্ সরাসরি ফুটন্ত জলে দিলে খোসায় চাপ তৈরি হয়ে ফেটে যেতে পারে। এছাড়া একই পাত্রে একসঙ্গে অনেকগুলি ডিম সেদ্ধ করলে একটির সঙ্গে অন্যটি ধাক্কা লাগতে পারে। ডিমের খোসায় আগে থেকে থাকা সূক্ষ্ম ফাটলও গরম জল লেগে ভেঙে যেতে পারে।
ডিম সেদ্ধ করার সময় খোসা আটকানোর ৬টি উপায়-
- ডিম সেদ্ধ করার ১৫-২০ মিনিট আগে ডিমটি ফ্রিজ থেকে বের করে রাখুন। এতে তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের ঝুঁকি কমবে।
- পাত্রে ডিম রেখে তার উপর পর্যাপ্ত ঠান্ডা জল ঢেলে আঁচ জ্বালিয়ে দিন। এতে ডিম ধীরে ধীরে গরম হবে।
- ফুটন্ত জলে ডিম দিতে হলে সরাসরি ফেলে দেবেন না। চামচ বা হাতা ব্যবহার করুন।
- সেদ্ধ করার জলে এক চিমটে নুন বা ভিনিগার মেশান। এর ফলে ফাটল জমাট বাঁধবে।
- অতিরিক্ত গরম জলে ফোটাবেন না। জল ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে হালকা আঁচে ডিম সেদ্ধ করুন।
ডিম সেদ্ধ করার সময় খোসা মাঝপথে ফেটে গেলে সেটি জল থেকে তুলে ফেলবেন না। বরং সম্পূর্ণ সেদ্ধ হতে দিন। তবে ফাটল অনেক বড় হলে ও কুসুম জলের মধ্যে বেরিয়ে গেলে ডিমটিকে আর গোটা সেদ্ধ ডিম হিসেবে ব্যবহার করা সম্ভব হবে না। সেক্ষেত্রে ভালভাবে রান্না করা অংশ অন্য খাবারে ব্যবহার করা যেতে পারে।
