Dhruv Rathee: বড় বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, জারি হল জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট
Delhi Court: সোমবার দিল্লির একটি আদালত মানহানি মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করল। ২০১৮ সালের একটি মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। বিকাশ পাণ্ডে নামক এক জনৈক ব্যক্তি মামলা করেছিলেন ইউটিউবারের বিরুদ্ধে।

নয়া দিল্লি: ফের বিপাকে ধ্রুব রাঠি। জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি হল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে। আজ, সোমবার দিল্লির একটি আদালত মানহানি মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করল।
জানা গিয়েছে, ২০১৮ সালের একটি মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। বিকাশ পাণ্ডে নামক এক জনৈক ব্যক্তি মামলা করেছিলেন ইউটিউবারের বিরুদ্ধে। ২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি একটি ভিডিয়ো করেছিলেন, যেখানে তিনি দাবি করেছিলেন যে বিজেপির তথ্য প্রযুক্তি সেল বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। সেই মামলাতেই আজ দিল্লি আদালত আজ ওয়ারেন্ট জারি করেছে। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
বিস্তারিত আসছে…
