AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: আবাসে দুর্নীতি রুখতে কড়া পুরসভা, ১৫১ গৃহহীন পরিবার পেল বাড়ি

Balurghat Municipality: সোমবার দুপুরে বালুরঘাট পুরসভার সুবর্ণতট থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ১৫১ জন উপভোক্তার হাতে অন্তর্ভুক্তির অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে বিধায়ক বিদ্যুৎ কুমার রায় ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

Balurghat: আবাসে দুর্নীতি রুখতে কড়া পুরসভা, ১৫১ গৃহহীন পরিবার পেল বাড়ি
বাড়ির অনুমোদনপত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2026 | 4:50 PM
Share

বালুরঘাট: অতীতে আবাস যোজনা নিয়ে ওঠা একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবার রাশ টানতে উদ্যোগী বালুরঘাট পুরসভা। দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি অনুদান পাওয়ার মতো অভিযোগ কিংবা একই জায়গায় একাধিকবার টাকা পাইয়ে দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া অবস্থান নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সরকারি বিধি মেনে প্রকৃত গৃহহীন ও যোগ্য উপভোক্তাদেরই যাতে প্রকল্পের সুবিধা পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা করেছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায়।

সোমবার দুপুরে বালুরঘাট পুরসভার সুবর্ণতট থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ১৫১ জন উপভোক্তার হাতে অন্তর্ভুক্তির অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে বিধায়ক বিদ্যুৎ কুমার রায় ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

পুর এলাকার নির্বাচিত এই ১৫১ জন উপভোক্তা বাড়ি নির্মাণের জন্য মোট ৩ লক্ষ ৪৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে পুরো অর্থ এককালীন দেওয়া হবে না। নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখে নির্দিষ্ট কয়েকটি কিস্তি বা ধাপে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। এদিনের অনুষ্ঠানে বিধায়ক দাবি করেন, আগামী দিনে আরও ১১৯ জন উপভোক্তাকে এই আবাস প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।

Follow Us