AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনুপম-প্রশ্মিতার বিয়েতে থাকবেন প্রাক্তনেরা? তালিকায় কারা?

কবে থেকে শুরু ওঁদের প্রেম? এর আগে টিভিনাইন বাংলাকে প্রশ্মিতা বলেন, "আসলে একই পেশা হওয়ার কারণে বহুদিন ধরেই আমি চিনি অনুপমকে। সম্পর্ক কবে থেকে তা যদি জানতে চান, তবে বলা ভাল, এই এক বছর। তবে এটা নিয়ে আলোচনা হোক চাইনি।”

অনুপম-প্রশ্মিতার বিয়েতে থাকবেন প্রাক্তনেরা? তালিকায় কারা?
দু'জনে...
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 9:48 PM
Share

অনুপম রায় ও প্রশ্মিতা পাল বিয়ে করছেন, এ খবর গতকাল অর্থাৎ সোমবার, ২৬ ফেব্রুয়ারি, সামনে এসেছে। রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে বসছে বিয়ের আসর। একেবারেই ছিমছাম সাদামাটা বিয়ে। জাঁকজমক পছন্দ নয় ওঁদের। অতিথি তালিকায় থাকছেন কারা? আমন্ত্রণ কি পৌঁছেছে তাঁদের প্রাক্তনদের কাছে? সূত্র জানাচ্ছে, উপল সেনগুপ্ত, জয় সরকার, লোপামুদ্রা মিত্র, সৃজিত মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো বন্ধুরা সেই বিয়েতে হাজির থাকবেন। প্রাক্তন আমন্ত্রিত না হলেও অনুপমের বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন পিয়া চক্রবর্তী। অন্যদিকে নতুন ওই হবুদম্পতি সাজপোশাকের দায়িত্বে আছেন লোপামুদ্রা। অনুষ্ঠানে অনুপম রায় পরবেন লোপামুদ্রা মিত্রের ডিজাইন করা পাঞ্জাবি। আর প্রশ্মিতা বেছে নিয়েছেন বেনারসি। এখন শুধু অপেক্ষা বিশেষ দিনটির।

কবে থেকে শুরু ওঁদের প্রেম? এর আগে টিভিনাইন বাংলাকে প্রশ্মিতা বলেন, “আসলে একই পেশা হওয়ার কারণে বহুদিন ধরেই আমি চিনি অনুপমকে। সম্পর্ক কবে থেকে তা যদি জানতে চান, তবে বলা ভাল, এই এক বছর। তবে এটা নিয়ে আলোচনা হোক চাইনি।” না, প্রেম প্রস্তাব কেউই কাউকে দেননি। বরং, না বলতেই যেন হয়ে গিয়েছে সবটা। এবার শুধু আর কয়েক দিনের অপেক্ষা, এর পরেই এক হবে চার হাত।

Follow Us